ভোলার চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার দুলারহাট থানাধীন আহম্মেদপুর ইউনিয়নের মায়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।আটককৃত জেলেরা চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।একই দিন বিকেল ৫টায় কোস্টগার্ড দক্ষিণ জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক।সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন মায়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭টি অবৈধ বেহুন্দি জালসহ ২০ জেলেকে আটক করা হয়।আটককৃত জেলে এবং জব্দকৃত জাল ও বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীতে এলাকা ভাগ করে Read more

এক নজরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন
এক নজরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ Read more

চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলায় মদ খেয়ে ৬ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলায় মদ খেয়ে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলাই মদ পান করে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তবে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে Read more

গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর Read more

জামিন পেলেন সেই রিকশাচালক, মুক্তিতে বাধা নেই
জামিন পেলেন সেই রিকশাচালক, মুক্তিতে বাধা নেই

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। Read more

পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক
পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক

টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন