ওমরা করতে সৌদিতে অবস্থানরত আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। লায়লা আখতার ফরহাদকে বাসায় ঢুকে মারধরের মামলায় হাজির না হওয়ায় জামিন বাতিল করে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।এদিন মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে প্রিন্স মামুন ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে থাকায় সময়ে আবেদন করেন তার পক্ষের আইনজীবী আশিকুল ইসলাম। তবে লায়লা আদালতে হাজির হন। তিনি প্রিন্স মামুনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী সরকার সাব্বির হোসেন (ফয়সাল)। একইসঙ্গে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানান এ আইনজীবী।তিনি বলেন, ‘আসামির বিরুদ্ধে অন্য আদালতে ধর্ষণ মামলা বিচারাধীন। ওই মামলা তুলে নিতে বাসায় প্রবেশ করে বাদীকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এমতাবস্থায় আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করছি।’শুনানি নিয়ে আদালত আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝাঁপ, লাশ খুঁজছে পরিবার
নদীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝাঁপ, লাশ খুঁজছে পরিবার

ভোলা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া এমভি কর্নফুলি -১১ লঞ্চ থেকে সেকান্তর রাঢ়ী (৩৪) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নদীতে Read more

ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা
ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। নায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ Read more

টেকনাফে ইয়াবা বোঝাই বাইকসহ আটক ১
টেকনাফে ইয়াবা বোঝাই বাইকসহ আটক ১

কক্সবাজার টেকনাফে দায়িত্বরত পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার ইয়াবা বোঝাই একটি মোটর সাইকেল জব্দ Read more

‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন ৫ দিন পর উদ্ধার
‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন ৫ দিন পর উদ্ধার

জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার ৫ দিন Read more

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন Read more

গজারিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক গুরুতর আহত
গজারিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক গুরুতর আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন