বেলারুশে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।ভিডিওতে দেখা গেছে, বিশেষ এক অনুষ্ঠানের অংশ হিসেবে সেনা কর্মকর্তারা জাতীয় পতাকা উত্তোলন করছেন। এর পাশাপাশি ওরেশনিক পরিবহনের ভিডিওও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নববর্ষের ভাষণে তিনি জানান, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া বিজয়ী হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ যে কোনো মূল্যে শান্তিচুক্তি মেনে নেবে না।বুধবার (৩১ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ‘আমাদের নায়ক’ আখ্যা দিয়ে তাদের প্রতি সমর্থন জানান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর প্রায় চার বছর পরও যুদ্ধের ফলাফল এখনো অনিশ্চিত, যদিও শান্তি আলোচনার চেষ্টা ও তীব্র লড়াই দুটোই চলছে।পুতিন বলেন, আমরা আপনাদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের বিজয়ের ওপরও।অন্যদিকে নববর্ষের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ শান্তি চায়, তবে দুর্বল বা আপসকামী কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না।তিনি বলেন, আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান নয়। আমরা কি ক্লান্ত? অবশ্যই। কিন্তু তাই বলে কি আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত? যারা তা ভাবছেন, তারা গভীরভাবে ভুল করছেন।জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহের আলোচনার পর একটি শান্তিচুক্তি প্রায় ৯০ শতাংশ প্রস্তুত। তবে বাকি ১০ শতাংশ বিষয়ই নির্ধারণ করবে শান্তির ভবিষ্যৎ, ইউক্রেন ও ইউরোপের ভাগ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কীভাবে গড়ে উঠবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ Read more

মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ Read more

নীলফামারীতে ১১২টি মোবাইল সিমসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
নীলফামারীতে ১১২টি মোবাইল সিমসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় ১১২টি মোবাইল সিমসহ মিঠু চন্দ্র রায় (২৮) নামের এক অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৮ Read more

সন্তানসহ প্রেমিকাকে খুন করে লাশ গুমের অভিযোগ
সন্তানসহ প্রেমিকাকে খুন করে লাশ গুমের অভিযোগ

যশোরের মণিরামপুরের ইত্যা গ্রামের মেয়ে তৃপ্তি রানী দাস ও তার ছেলে অন্যান্য কেশব দাসকে অপহরণ ও হত্যা করে লাশ গুমের Read more

২৭ নভেম্বর জকসু নির্বাচন
২৭ নভেম্বর জকসু নির্বাচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম পর্যায়ে নির্বাচন Read more

‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা
‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র আটক করার পর দেশটির ক্ষমতা এখন কার হাতে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তেলসমৃদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন