প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি আসনে, তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার ৩টি আসনে আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন। যদি তাদের মনোনয়নপত্র বৈধ হয়, তারা দলের প্রার্থী হবেন। এটাই আইন।নির্বাচন স্থগিত বা বাতিলের বিষয়ে তিনি বলেন, আইনে এর কোনো সুযোগ নেই এবং নির্বাচন পেছানোরও কোনো বিধান নেই। সাধারণত মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর এ ধরনের ঘটনা ঘটলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারত। কিন্তু এখন সে পরিস্থিতি নেই।সালাহউদ্দিন আহমদ বলেন, যেহেতু মনোনয়ন বৈধ হওয়ার আগেই তিনি আর নেই, তাই তার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। এই ক্ষেত্রে যারা বিকল্প প্রার্থী, তাদের মনোনয়ন বৈধ হলেই তারা দলের প্রার্থী হবেন।দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে- এর কোনো বিকল্প নেই। যত শোকই থাকুক, জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে।প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে এসব আসনে দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থী মনোনীত করা হয়। ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে এখন তারাই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত
একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

একদিন না যেতেই নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে আবারও সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে Read more

মৌসুম শুরুর আগেই রিয়াল শিবিরে ইনজুরির হানা
মৌসুম শুরুর আগেই রিয়াল শিবিরে ইনজুরির হানা

২০২৪-২৫ মৌসুমে ইনজুরি জর্জরিত দল নিয়ে ভুলে যাওয়ার মতো একটি মৌসুম কাটিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবার ২০২৫-২৬ মৌসুম শুরুর Read more

মানবিক সহায়তা কমছে, আতঙ্কে স্থানীয়রা
মানবিক সহায়তা কমছে, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ে-সমতলে আটকে আছে সাড়ে ৯ লাখেরও বেশি রোহিঙ্গা। বিশ্ববাসীর করুণার চোখ এখন আর তেমন একটা পড়ে Read more

সাকিবকে ‘না’ বলা যায় না’: ইফতেফখার মিঠু
সাকিবকে ‘না’ বলা যায় না’: ইফতেফখার মিঠু

রাজনৈতিক কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সও আশানূরূপ নয়। সবশেষ Read more

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা
শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

এ বছর নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। Read more

‘জুলাই উইমেনস ডে’ অনুষ্ঠানে সব ছাত্রীকে অংশ নেওয়ার নির্দেশ
‘জুলাই উইমেনস ডে’ অনুষ্ঠানে সব ছাত্রীকে অংশ নেওয়ার নির্দেশ

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত ‘জুলাই উইমেনস ডে’ উদযাপনে ছাত্রীদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। দুই মন্ত্রণালয়ের পৃথক অফিস আদেশে এ নির্দেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন