মেধা থাকলেই সাফল্য পাওয়া যায়, সব সময় এমন নাও হতে পারে। অনেক সময় মানুষের কিছু অভ্যাস ও মানসিকতা এগিয়ে যাওয়ার পথ আটকে দেয়। যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ব্র্যান্ডিং বিশেষজ্ঞ অ্যালেক্স ম্যাথার্স বলেন, প্রত্যেক মানুষের মধ্যে অপ্রকাশিত সম্ভাবনা থাকে। কিন্তু কিছু অভ্যাস অনেকের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই নতুন বছরের শুরু থেকে বাদ দিন ৭ অভ্যাস।অতীতে আটকে থাকা:আপনাকে সব সময় একই থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। জীবনের কোনো এক সময়ে কেউ হয়তো আপনার গণিতে দুর্বলতা নিয়ে কথা বলেছে। কোনো আত্মীয় হয়তো আপনাকে অলস বলেছে। কিন্তু তাই বলে সেসব মন্তব্য মাথায় নিয়ে বসে থাকার কোনো কারণ নেই। মানুষের দক্ষতা ও সক্ষমতা সব সময় এক থাকে না। সময়ের সঙ্গে, চেষ্টা করলে অনেক কিছু বদলে ফেলা যায়। অ্যালেক্স ম্যাথার্স বলেন, এসব মন্তব্য মানুষ করবেই। কিন্তু সমস্যা হয়, যখন আমরা সেই ধারণাগুলোকে নিজের পরিচয় বলে ধরে নিই। অনেকে মনে করেন, নিজেকে বদলাতে হলে আগে আত্মবিশ্বাস বা সঠিক সময় দরকার। কিন্তু বাস্তবতা ভিন্ন।ফলে নতুন বছর শুরু করুন ইতিবাচকতা দিয়ে। বদলে ফেলুন নিজের অতীতমুখিতা।সবাইকে খুশি করার ভয়:সফল হতে চাইলে আগে এই বাস্তবতা মেনে নিতে হবে যে, সবাই আপনাকে পছন্দ করবে না। জীবনে যতই ভালো কাজ করুন না কেন, এমন মানুষ থাকবে যারা আপনাকে ভুল বুঝবে বা সমালোচনা করবে। তাই সব সময় অন্যের প্রত্যাশা পূরণ করতে গেলে অনেক সময় উল্টো ফল হয়। গবেষণায় দেখা গেছে, সবার মন জোগানোর চেষ্টা করতে গিয়ে অনেক মানুষ দীর্ঘদিন মানসিক চাপ ও ক্লান্তিতে ভোগে। সবকিছুতে ‘হ্যাঁ’ বলার অভ্যাস মানুষকে ভেতরে-ভেতরে নিঃশেষ করে দেয়। এই মানসিক চাপ কাজের মনোযোগ কমিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।কী, বহুবার শোনা কথা মনে হচ্ছে? যত দিন নিজেকে না বদলাচ্ছেন, তত দিন নতুন করে এসব কথা শুনতেই হবে আপনাকে। তার চেয়ে ভালো বরং নিজেকে বদলে ফেলা অন্যের ক্ষতি না করে নিজের মতো করে চলা।নিজের সক্ষমতার চেয়ে কম করে কাজ করা:বেশির ভাগ মানুষ প্রয়োজনের বেশি চেষ্টা করে না। যতটুকু করলে চলে ততটুকুতেই থেমে যায়। কিন্তু এতে জীবন এগোয় না। এভাবে চলতে থাকলে অজান্তেই মানুষ পিছিয়ে পড়তে শুরু করে। জীবনে সব সময়ই প্রতিযোগিতা থাকে। তাই থেমে গেলে চলবে না। নিজের সামর্থ্য বাড়াতে হবে এবং নিয়মিত উন্নতির চেষ্টা করতে হবে। ধারাবাহিক পরিশ্রম আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা ছাড়া প্রকৃত সক্ষমতা প্রমাণ করা সম্ভব নয়।এখানেও কি উপসংহারে লিখতে হবে, নিজেকে প্রমাণ করার জন্য ধারাবাহিকভাবে পরিশ্রম করে যান?পরিস্থিতিকে দোষ দেওয়া:ব্যর্থ মানুষেরা সাধারণত সমস্যাকে স্থায়ী এবং নিজেদের অযোগ্যতার ফল বলে মনে করে। অন্যদিকে সফল মানুষেরা ব্যর্থতাকে সাময়িক ও পরিস্থিতিগত বিষয় হিসেবে দেখে। ‘আমার প্রতিভা নেই’ বা ‘পরিবেশ অনুকূলে নয়’ এসব আসলে মানসিক অজুহাত। যখন আপনি এসব ভাবনা ঝেড়ে ফেলতে পারবেন, দেখবেন নিজে চেষ্টা করে যাচ্ছেন সাফল্য পেতে।কাজ অর্ধেক রেখে দেওয়া:সফল মানুষদের একটি সাধারণ অভ্যাস হলো, কাজ শেষ করা। অ্যালেক্স ম্যাথার্স বলেন, ছোট কাজ থেকেই শুরু করা উচিত। যেমন বাসন ধোয়া হলে পুরো শেষ করা, ঘর পরিষ্কার করলে ভালোভাবে পরিষ্কার করা। এই অভ্যাস ধীরে ধীরে পুরো কাজ শেষ করতে পারার মানসিকতা তৈরি হয়, যা জীবনের সব ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করে।একঘেয়েমিকে ভয় পাওয়া:অনেকে একটু একঘেয়েমি লাগলেই মোবাইল ফোন হাতে তুলে নেন। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ঢোকেন বা কখনো ভিডিও দেখে সময় কাটান। মনে হয়, এতে বিরক্তি কমবে। কিন্তু গবেষণায় দেখা গেছে, এই অভ্যাস আসলে মানুষকে আরও অস্থির ও অসন্তুষ্ট করে তোলে। সফল মানুষেরা বিষয়টা অন্যভাবে দেখে। তারা সব সময় নিজেকে ব্যস্ত রাখতে চায় না। একটু নীরবতা, একটু একঘেয়েমিকে তারা মেনে নিতে শেখে। এই সময়েই তাদের মন শান্ত হয়, আর নতুন আইডিয়া আসার সুযোগ তৈরি হয়।সাফল্যকে প্রয়োজন মনে না করা:অ্যালেক্স ম্যাথার্সের মতে, যদি সাফল্যকে আপনি শুধু সম্ভাবনা হিসেবে দেখেন, তাহলে গড়পড়তা জীবনই আপনার ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। সাফল্যকে নিজের প্রতি দায়িত্ব হিসেবে দেখতে হবে। আপনার কাছে সাফল্যের মানে কী, তা স্পষ্টভাবে ঠিক করে সেই অনুযায়ী জীবন গড়ে তোলাই এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি।এই ৭ অভ্যাসের নেতিবাচক দিকগুলো নিশ্চয়ই অনুভব করতে পারছেন। তা করলে এবার শুরু করুন। জীবনে সাফল্য লাভ আপনার নিজের জন্যই শুধু জরুরি নয়। বরং এটি আপনার পরিবার ও কাছের মানুষদের জন্যও আনন্দের বিষয়। এগিয়ে যান। হ্যাপি নিউ ইয়ার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ
আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এনিয়ে ক্ষোভ প্রকাশ Read more

জামিন আবেদন প্রত্যাখ্যান, সুপ্রিম কোর্টে ইমরান খানের আপিল
জামিন আবেদন প্রত্যাখ্যান, সুপ্রিম কোর্টে ইমরান খানের আপিল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইর প্রতিষ্ঠাতা ইমরান খান লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। Read more

বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল
বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল

চলতি মৌসুমে বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃস্টি হচ্ছে বরিশালে। তবে গত ২৪ ঘন্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন ‘বীর নিবাস’, বাড়ি পেলেন ধনি আলাউদ্দিন
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন ‘বীর নিবাস’, বাড়ি পেলেন ধনি আলাউদ্দিন

রাজধানীতে রয়েছে ফ্ল্যাট। যশোরের মণিরামপুর পৌর শহরে তিনতলা বাড়ি নির্মাণাধীন। প্রতি মাসে পাচ্ছেন পেনশনের টাকা। তারপরও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন মণিরামপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন