আতশবাজি ও উৎসবের আলোয় নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড।  উৎসবের আলো ও নৃত্য–সঙ্গীতের মাঝে দেশটি নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে সামোয়া, টোঙ্গা ও টোকেলাউওও নতুন বছরে প্রবেশ করেছে। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালে পা রাখে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। দেশটির একটি প্রত্যন্ত অ্যাটলে নতুন বছর উদযাপন করা এক পর্যটক জানান, ‘কোনো স্যাটেলাইট নেই, মানুষের উপস্থিতির কোনো চিহ্ন নেই, চারদিকে সম্পূর্ণ অন্ধকার। অসংখ্য কাঁকড়া ঘোরাফেরা করছে। একেবারে প্রকৃতির মাঝে নতুন বছর উদযাপন করছি।’নিউজিল্যান্ডের অধিভুক্ত চ্যাথাম দ্বীপপুঞ্জের প্রায় ৬০০ বাসিন্দাও নতুন বছর উদযাপন করেছেন। দ্বীপটির একটি হোটেলের মালিক জানান, ‘আমাদের টিম ভোর পর্যন্ত কাজ করবে, তবে বয়স্করা আগেই বিদায় নেব।’দেশের দক্ষিণাঞ্চলের ওয়ানাকা শহরে ‘রিদম অ্যান্ড আল্পস’ বার্ষিক উৎসবে হাজারো মানুষ সংগীতের মাধ্যমে নতুন বছরকে বরণ করেছে। উৎসবটির আয়োজক হ্যারি গোরিঞ্জ বলেন, ‘সংগীত মানুষকে একত্রিত করে। বছরের প্রথম মুহূর্তগুলো সংগীতের মাঝে কাটানো মানে একসঙ্গে থাকার সুরে বছর শুরু করা।’একই সময়ে সামোয়ার রাজধানী আপিয়ায় পরিবারগুলো ঐতিহ্যবাহী পানীয় ‘আভা’ (কাভা) পরিবেশনের মাধ্যমে নববর্ষ উদযাপন করছে। অংশগ্রহণকারীরা একসঙ্গে পানীয় ভাগ করে নেন এবং ‘পাতিপাতি’ অর্থাৎ হাততালি ও করতালির মাধ্যমে আনন্দ উদযাপন করেন। স্থানীয় এক রেস্তোরাঁ ব্যবস্থাপক জানান, সামোয়ান সংস্কৃতিতে নববর্ষের মানে হলো পরিবারের একত্র হওয়া, গত বছরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন বছরের জন্য ঐশ্বরিক পথনির্দেশনা কামনা করা।বিশ্বজুড়ে এবার পর্যায়ক্রমে বিভিন্ন দেশে নতুন বছরের উদযাপন শুরু হয়েছে। পরবর্তী বড় আতশবাজি ও উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস এলাকায়।সূত্র: বিবিসি আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মসজিদের টাকা লুট করে যুক্তরাজ্যে পালালেন আ.লীগ নেতা
মসজিদের টাকা লুট করে যুক্তরাজ্যে পালালেন আ.লীগ নেতা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের টাকা আত্মসাৎ করে যুক্তরাজ্যে পালিয়েছেন আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

যেখানে আওয়ামী লীগ, সেখানেই আজ থেকে মাইর: হামিম
যেখানে আওয়ামী লীগ, সেখানেই আজ থেকে মাইর: হামিম

নিউ ইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন Read more

গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প
গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা যুদ্ধ-সহিংসতার ভয়াল সময় পেছনে ফেলে এসেছে। এখন সময় এসেছে এই ঐতিহাসিক ভূখণ্ডকে পুনঃনির্মাণ Read more

গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা
গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

গ্রিসে এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। বৃহস্পতিবার (২২ মে) সকালে গ্রিসের Read more

ধ্বংসের পথে শরৎচন্দ্রের ‘মহেশ’ গল্পের কাশিপুর জমিদার বাড়ি
ধ্বংসের পথে শরৎচন্দ্রের ‘মহেশ’ গল্পের কাশিপুর জমিদার বাড়ি

অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে ধ্বংসের পথে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঙালি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের কাশিপুর জমিদার বাড়ি। বাড়িটির স্থাপত্য Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক

রাজধানীর আদাবর এলাকা থেকে হারিয়ে যাওয়া ‘জিপসি’ নামের সান কনিউর প্রজাতির পোষা পাখিটি ১২দিন পর অবশেষে ফিরে পেয়েছেন মালিক নূর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন