রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর শাহপাড়া এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের মালিকানাধীন ছাবেয়া অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে সংঘবদ্ধ ডাকাত দল  অস্ত্রশস্ত্র নিয়ে রাইস মিলে হামলা চালায়। এ সময় মিলের ভেতরে অবস্থানরত শ্রমিক ও কর্মচারীদের মারধর করে হাত বেঁধে জিম্মি করে রাখে ডাকাতরা।ডাকাতির সময় এক বৃদ্ধ শ্রমিককে গুরুতরভাবে আঘাত করা হয়। তার মাথা ফেটে গেলে তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আরও কয়েকজন শ্রমিক কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।ডাকাত দল মিলের ক্যাশ ভেঙে সেখানে থাকা নগদ অর্থ লুট করে নেয়। পাশাপাশি ঘটনার প্রমাণ নষ্ট করতে মিলের আশপাশে স্থাপিত সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করে এবং ফুটেজ সংরক্ষিত থাকা কম্পিউটার পিসি সঙ্গে করে নিয়ে যায়।পরবর্তীতে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ তিনটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তারা সঙ্গে থাকা কিছু জিনিসপত্র ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে জানিয়েছে পুলিশ।তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত
সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।গতকাল শুক্রবার Read more

মারা গেছেন সংগীতশিল্পী জীনাত রেহানা
মারা গেছেন সংগীতশিল্পী জীনাত রেহানা

প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা মারা গেছেন। আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ Read more

ক্লিনিকের সিএইচসিপি রোকেয়া রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ক্লিনিকের সিএইচসিপি রোকেয়া রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গাজীপুর মহানগরীর কাশিমপুরে লতিফপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রোকেয়া রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি নিজের মনমতো অফিস করেন। এছাড়াও সপ্তাহে Read more

ভৈরবের ইজারাদারের কাছে দৈনিক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
ভৈরবের ইজারাদারের কাছে দৈনিক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার বিরুদ্ধে মেঘনা নদীতে বালু উত্তোলনের ইজারাদারের কাছ থেকে দৈনিক এক লাখ Read more

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর
স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর

ফরিদপুরের সদরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারী (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালায়। Read more

কালিয়াকৈরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন