নির্বাচনে অংশগ্রহণ যেন তার রাজনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। একাধিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও কখনোই জামানত ফেরত পাননি। তবুও থেমে যাননি উল্লাপাড়া উপজেলার রাজমান এলাকার শিক্ষক আলমগীর হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।ইতোমধ্যে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এলাকায় প্রচার প্রচারণা শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন এর আগে ২০১৯ সালে দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি প্রায় এক হাজার ভোট পেলেও জামানত বাজেয়াপ্ত হয়। এরপর ২০২৪ সালে উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে অংশ নিয়ে তিনি পান মাত্র ১ হাজার ৬৮০ ভোট। সেবারও তার জামানত বাজেয়াপ্ত হয়।বারবার নির্বাচনী ব্যর্থতা সত্ত্বেও নির্বাচনী রাজনীতি থেকে সরে দাঁড়াননি তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নিয়মিত ভোটারদের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।আলমগীর হোসেন বলেন, আমি ক্ষমতার জন্য নয়, জনসেবার জন্য নির্বাচন করছি। জনগণ যদি আমাকে ভোট না-ও দেয়, তাতে আমার কোনো দুঃখ বা আক্ষেপ নেই। মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।দূর্গানগর ইউনিয়নের রাজমান দহপাড়া গ্রামে তার বাড়ি। তিনি ওই এলাকার প্যারেন্টস কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড স্মার্ট হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পারিবারিক অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে বারবার পরাজয়ের পরও নির্বাচনে অংশ নেওয়ার এই অদম্য মানসিকতা আলমগীর হোসেনকে আলাদা পরিচিতি দিয়েছে।উল্লাপাড়া নির্বাচন কমিশনার আবুল বাশার জানান আলমগীর হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাংকে জামানতের টাকা জামা দিয়ে ১ শতাংশ ভোটার সামর্থন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ করা এটা জনগণের অধিকার বাংলাদেশের নাগরিক যে কেউ চাইলেই অংশগ্রহণ করতে পারবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ৪০ শতাংশ শিক্ষক রয়েছেন: উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ৪০ শতাংশ শিক্ষক রয়েছেন: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জাতীয় দায় ও দায়িত্ব নিয়ে চলতে হয়। আমাদের অনেক সীমাবদ্ধতা Read more

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংক্রান্ত রিভিউ শুনানিতে আবারও সময় চাইল মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রবিবার (১৮ মে) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল Read more

ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি
ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত Read more

দিনাজপুরে প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
দিনাজপুরে প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

দিনাজপুরের বিরামপুরে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. হাবিবুর রহমান নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ভোর ৫টার দিকে Read more

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে 'মডেল'টা অনুসরণ করছে, আওয়ামী লীগের Read more

দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত
দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত

নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন