কণ্ঠশিল্পী সালমা আক্তার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানালেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর। আজ সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টে একথা জানান তিনি। তবে কবে তাদের বিচ্ছেদ হয়েছে তা জানাননি সানাউল্লাহ।পোস্টে সানাউল্লাহ নূরে সাগর লিখেছেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুন্ন রেখে আমাদের বৈবাহিক জীবন সংসারের সমাপ্তি ঘটালাম। আশা করছি এই বিষয়টা নিয়ে নেগেটিভ মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।”সালমা ও সানাউল্লাহ নূরে সাগরের ঘরে রয়েছে একটি কন্যা সন্তান। সন্তানের মা হিসাবে সালমা চিরজীবন তার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবে বলেও জানান সানাউল্লাহ। তিনি লিখেছেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও, আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। সর্বোপরি জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চির কৃতজ্ঞ! ধন্যবাদ সবাইকে!’এ বিষয়ে জানতে সালমার মোবাইল ফোনে যোগাযোগের করা চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে সালমার প্রথম বিয়ে হয় ২০১১ সালে। পরের বছর তাদের সংসারে কন্যা আসে। তবে দাম্পত্য কলহের জেরে ২০১৬ সালের নভেম্বরে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর ২০১৮ সালে ৩১ ডিসেম্বর ময়মনসিংহের ছেলে আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন কণ্ঠশিল্পী সালমা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক
চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ মোহাম্মদ জিশান ও মোহাম্মদ আব্দুল্লাহ নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত Read more

পরিবেশ রক্ষায় প্রথম এআই দূতের পদক্ষেপ নিলো জাতিসংঘ
পরিবেশ রক্ষায় প্রথম এআই দূতের পদক্ষেপ নিলো জাতিসংঘ

পরিবেশ রক্ষায় এবার প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সরাসরি সম্পৃক্ততা আনলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সম্প্রতি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় Read more

কোম্পানীগঞ্জে নিঃসন্তান বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ
কোম্পানীগঞ্জে নিঃসন্তান বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ

কোম্পানীগঞ্জের ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের বিজয় পাড়ুয়া গ্রামের (বাগান মহল্লার) বীর মুক্তিযোদ্ধা মৃত আলমাছ আলী নি:সন্তান অবস্থায় মারা গেলেও জাল Read more

‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা
‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নম্বর উত্তর চরবংশি ইউনিয়নে জেলেদের ভিজিএফ াওচাল) বিতরণে  ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে Read more

ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার Read more

চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট  
চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট  

চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‍্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন