বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এর আগে সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর মরদেহ জানাজা স্থলে আনা হবে। এ সময় একটি নির্ধারিত রুট ব্যবহার করে মরদেহ বহনকারী কনভয় চলাচল করবে। এ সময় নির্ধারিত সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে জনসাধারণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। ‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত রুট অনুযায়ী কনভয়টি এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, কুড়িল ফ্লাইওভার, নৌ সদর দপ্তর হয়ে গুলশানের বাসভবন ফিরোজা অতিক্রম করবে। এরপর গুলশান-২, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে। ‎‎মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কসমূহে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে পুলিশ। এ কারণে নগরবাসীর চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি ও আনন্দপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) Read more

 চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম, আটক ১
 চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম, আটক ১

চাঁদপুর শহরের প্রফেসর পাড়াস্থ মোল্লাবাড়ি বায়তুল আমান জামে মসজিদে শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর মসজিদের ভিতরে খতিবের উপর হামলার Read more

গাজীপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৯৫০ পুলিশ সদস্য
গাজীপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৯৫০ পুলিশ সদস্য

গাজীপুর জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে ৯৫০ জন পুলিশ সদস্য।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা Read more

কুয়াকাটায় যথাযথভাবে উদযাপিত হয়নি স্বাধীনতা দিবস
কুয়াকাটায় যথাযথভাবে উদযাপিত হয়নি স্বাধীনতা দিবস

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদা ও আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়নি বলে অভিযোগ উঠেছে। এই দিবসে Read more

কোম্পানীগঞ্জ-কাঁঠালবাড়ী সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা না পাওয়ার অভিযোগ
কোম্পানীগঞ্জ-কাঁঠালবাড়ী সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা না পাওয়ার অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী-কাঁঠালবাড়ী সংঘর্ষের পাঁচ মাস পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো কোনো আর্থিক সহায়তা পায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। Read more

গাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ আগুন
গাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ আগুন

গাজীপুর মহানগরীর  চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন