বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিপিএলের আজকের (৩০ ডিসেম্বর) ম্যাচ স্থগিত করেছিল বিসিবি। এরপর বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছিল, বুধবার সেই ম্যাচ দুটো আয়োজিত হবে। কিন্তু সে সিদ্ধান্ত থেকে আবার সরে এসেছে বোর্ড।আগামীকাল জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। আর সরকারের সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে বিসিবিও এদিন কোনো ম্যাচ না রাখার সিদ্ধান্ত জানিয়েছে। বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৩১ ডিসেম্বর বিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। ৩০ ডিসেম্বর অর্থাৎ আজকের যে ম্যাচ দুটি ছিল সেগুলো ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। একইসঙ্গে, ১ জানুয়ারির ম্যাচ দুটো আর সেদিন হচ্ছে না। এদিনের ম্যাচসহ বিপিএলের পরের পূর্ণ সময়সূচি আবার প্রকাশ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। সহযোগিতার জন্য সকল অংশীজন, দল, খেলোয়াড়, গণমাধ্যম এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে বিসিবি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা
শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর Read more

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও Read more

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১

গাজীপুর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে হায়দার ইসলাম (৫১) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫) Read more

কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন
কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন

কক্সবাজার জেলায় স্বাস্থ্য সংকট আরও গভীর হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ যখন প্রতিদিনই বাড়ছে, ঠিক তখনই ম্যালেরিয়ায় মৃত্যুর মিছিল শঙ্কার নতুন মাত্রা Read more

টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে শ্যালক ও দুলাভাই। এ ঘটনায় আরও একজন গুরুতর Read more

নেত্রকোনায় স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু
নেত্রকোনায় স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করে বোন ফুলন রানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন