বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতের রাজধানীর গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পরিপ্রেক্ষিতে এ জরুরি সভা ডাকা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে।এর আগে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে এই কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। তারেক রহমান পৌঁছানোর আগেই ওই সভায় অংশ নিতে দলটির স্থায়ী কমিটির সদস্যরা পৌঁছান।মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়িতে (ব্রিটিশ ভারতের বৃহত্তর দিনাজপুর) জন্ম গ্রহণ করেন। তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রীর পিতা ছিলেন একজন ব্যবসায়ী। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়েন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনাপ্রবাহের সঙ্গে।স্বাধীনতাযুদ্ধের দিনগুলোতে বন্দিজীবন কাটানো দুই সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন।স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সেই বিধবা হন তিনি। জড়িয়ে পড়েন রাজনীতিতে। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির হাল ধরেন তিনি। রাজনীতিতে বেশ সাফল্যের স্বাক্ষর রাখেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত
সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।গতকাল শুক্রবার Read more

কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী
কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা উত্তরপাড়া বাতানবাড়ি মহল্লায় একটি সাততলা ভবন নির্মাণের কারণে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে Read more

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, যুবক কারাগারে
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, যুবক কারাগারে

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাইজুল ইসলাম রিয়াদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) বিকালে Read more

বক্স কালভার্টে ২৭ বছরের ময়লা সরাতে চসিকের উদ্যোগ
বক্স কালভার্টে ২৭ বছরের ময়লা সরাতে চসিকের উদ্যোগ

দীর্ঘ ২৭ বছর পর চট্টগ্রামের শেখ মুজিব রোডের দেওয়ানহাট-বারিক বিল্ডিং-বন্দর রোডে অবস্থিত বক্স কালভার্টটি পূর্ণাঙ্গভাবে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি Read more

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।বুধবার Read more

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে
ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।রোববার (৪ মে) বিকেলে তিস্তার পানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন