বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শোকবার্তা জানানো হয়।শোকবার্তায় বলা হয়েছে, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে মর্মাহত। এই শোকাবহ মুহূর্তে জাতিসংঘ তার পরিবার, স্বজন ও ঘনিষ্ঠজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’ একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে সংস্থাটি।বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে তার মৃত্যুর সংবাদ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে আমি জয় বাংলা বলব: কাদের সিদ্দিকী
আজ থেকে আমি জয় বাংলা বলব: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ স্বাধীন না হলে আজ এতো দালানকোঠা, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট কিছুই হতো Read more

পাবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় ব্যবসা বিষয়ক সম্মেলন হচ্ছে আগামীকাল 
পাবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় ব্যবসা বিষয়ক সম্মেলন হচ্ছে আগামীকাল 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় পর্যায়ের ব্যবসা বিষয়ক সম্মেলন। “1st National Conference on Read more

রাস্তায় ট্রাকে চাঁদা তোলার সময় সেনাবাহিনীর হাতে দুইজন আটক
রাস্তায় ট্রাকে চাঁদা তোলার সময় সেনাবাহিনীর হাতে দুইজন আটক

রাস্তায় ট্রাক থামিয়ে চাঁদা তোলার সময় ঠাকুরগাঁওয়ের দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়।শনিবার (০২ Read more

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল

আগমী জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার (২৯ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন