কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ৩ নাগরিককে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিরুদ্ধে।রোববার (২৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের চরবোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৯ নম্বর এলাকা দিয়ে ভারতের কুকুরমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ৩ ভারতীয় নাগরিককে পুশইন করে।পুশইন হওয়া নাগরিকরা হলেন:  আসাম রাজ্যের নোয়াগাঁও জেলার সামগুরা থানার সালথা এলাকার বাসিন্দা আয়েশা বেগম (৫২), একই জেলার কলিয়াবর থানার আব্দুল জব্বার মিয়ার ছেলে রুস্তম আলী (৬৬) এবং রোহা থানার সমস আলীর ছেলে ইদ্রিস আলী (৪৬)।সীমান্তের স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন, আনোয়ার হোসেন ও আজাহার আলী বলেন, ভারতীয় বিএসএফ কর্তৃক অবৈধভাবে একজন নারী ও দুজন পুরুষকে ভোররাতে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করেন। তারা দাঁতভাঙ্গা ইউনিয়নের তেকানিগ্রাম-বাঘেরহাট বাজারে ঘোরাঘুরি করছিল। পরে স্থানীয়রা জিজ্ঞাসা করলে তারা ভারতের নাগরিক বলে নিশ্চিত করেন।এ ব্যাপারে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মানিক মিয়া জানান, নারী ও পুরুষসহ ৩ নাগরিককে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করেছে তা সত্য। তবে ওই নাগরিকরা কোথায় রয়েছে তা জানা নেই। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে স্ত্রীকে খুন করে শিশু সন্তান নিয়ে থানায় হাজির স্বামী
বাউফলে স্ত্রীকে খুন করে শিশু সন্তান নিয়ে থানায় হাজির স্বামী

পটুয়াখালীর বাউফল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুন করে শিশু সন্তান সারফারাজকে নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী। বৃহস্পতিবার মধ্যরাতে নিহতের Read more

দুই সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন
দুই সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন

পাবনার ভাঙ্গুড়ায় নৈশপ্রহরী হত্যায় জড়িত সন্দেহে সাতটি পরিবারের দশটি ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। দুই সপ্তাহ ধরে খোলা Read more

হঠাৎ কেন দক্ষিণাঞ্চল জুড়ে কুকুর ভয়ংকর!
হঠাৎ কেন দক্ষিণাঞ্চল জুড়ে কুকুর ভয়ংকর!

শুধু শহর নয়, দিনদিন পুরো বরিশালে ব্যাপক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। আর এই বেওয়ারিশ কুকুর এখন একটি ভীতিকর সামাজিক Read more

আজ দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা Read more

পাথরঘাটায় বিষপানে গৃহবধূর মৃত্যু
পাথরঘাটায় বিষপানে গৃহবধূর মৃত্যু

বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে মোসাঃ লামিয়া (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চরদুয়ানি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের Read more

বরিশালে মাধ্যমিকে বই পেলেও কারিগরিতে অধিকাংশ শিক্ষার্থী পায়নি বই
বরিশালে মাধ্যমিকে বই পেলেও কারিগরিতে অধিকাংশ শিক্ষার্থী পায়নি বই

বছরের শুরুতেই বরিশাল জেলায় প্রাথমিক পর্যায়ে শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক পর্যায়ে চাহিদার বিপরীতে মাত্র ৬৭ ভাগ বই এসেছে। এর মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন