আমতলী সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পরিতোষ কর্মকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এইচএম কাওসার মাদবর। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা গেছে, আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।এতে সভাপতি পদে বিজয়ী হয়েছেন পরিতোষ কর্মকার। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মোঃ জয়নুল আবেদীন। এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এইচএম কাওসার মাদবর। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মোঃ ফখরুদ্দিন তহসিন।সহ-সভাপতি পদে ইকবাল তালুকদার এবং মোঃ বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রাশিমুল হক রিমন, অর্থ সম্পাদক পদে মোঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক পিএম সাজ্জাদ হোসাইন শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিথুন কর্মকার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ জসিম উদ্দিন সিকদার। এর আগে আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, চাওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর সহকারী অধ্যাপক দলিল উদ্দিন আর্শেদী, আমতলী থানার উপ-পরিদর্শক কমল চন্দ্র দে, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাড. নুহু-উল আলম নবীন, চ্যানেল আমতলীর পরিচালক সাইফুল্লাহ নাশির ও বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি সুমন রশিদ প্রমুখ। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁনখারপুলে আনাস হত্যায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল
চাঁনখারপুলে আনাস হত্যায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে Read more

পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক

যশোরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এক বিধবা চোরের গোয়ালঘরে খুঁজে পেয়েছেন চুরি হওয়া একটি গরু। মঙ্গলবার (২০মে)  দিবাগত রাতে চোর Read more

কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে বিভিন্ন Read more

লোহিত সাগরে সশস্ত্র বাহিনীর হামলা, ডুবে গেল ইসরায়েলগামী জাহাজ
লোহিত সাগরে সশস্ত্র বাহিনীর হামলা, ডুবে গেল ইসরায়েলগামী জাহাজ

ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, লোহিত সাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে যার গন্তব্য ছিল ইসরায়েল অধিকৃত বন্দরে। ইয়েমেনি বাহিনীর ভাষ্যমতে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন