নানা নাটকীয়তা আর সমালোচনার মুখে শেষ মুহূর্তে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে অনেকটা জোড়া-তালি দেওয়া একাদশ নিয়েই মাঠে নেমেছিল চট্টগ্রাম। যদিও সেই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়েছে তারা। তবে দলে বেশ কয়েকটি জায়গায় ভালো ক্রিকেটারের অভাব তাদেরকে ভুগিয়েছে। এবার সেই জায়গা পূরণ করতে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। নিলামে দল না পাওয়া বাংলাদেশি ব্যাটার সাদমান ইসলামসহ তিন বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। মূলত ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই বিপিএলের বাকি অংশের জন্য সাদমানের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২০ বিপিএলের পর এবারই প্রথম খেলবেন তিনি। ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্সের পর চট্টগ্রামের হয়ে খেলতে দেখা যাবে সাদমানকে।সাদমানের পাশাপাশি আরো তিন বিদেশিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। আসিফ আলী, আমের জামাল ও হাসান নাওয়াজের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম। তিন জনই পাকিস্তানি ক্রিকেটার। নাওয়াজ ছাড়া বাকি দুজনের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে।চট্টগ্রাম রয়্যালস:শেখ মেহেদী, তানভির ইসলাম, মির্জা তাহির বাগ, আসিফ আলী, হাসান নাওয়াজ, আমের জামাল, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, সাদমান ইসলাম।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা
উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে Read more

ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া
ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া

গত মাসে গৃহীত একটি চুক্তির আওতায় ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপি Read more

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) ও তার পরিবারের সদস্যদের কোম্পানির ১ হাজার ৪৭৭ কোটি ৮৯ লাখ ৩১ Read more

যেভাবে টাকা ফেরত পাবেন পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা
যেভাবে টাকা ফেরত পাবেন পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা

সম্প্রতি পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ জন্য ২০ হাজার Read more

নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ
নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ

এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক Read more

কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়
কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়

পটুয়াখালীর কুয়াকাটায় চরগঙ্গামতি এলাকার সংরক্ষিত বনে গাছ নির্বিচারে কেটে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। দিনে-রাতে প্রকাশ্যে প্রকৃতির দেয়ালখ্যাত বনের গাছ কেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন