কক্সবাজার টেকনাফের নাফনদীর ওপারের মিয়ানমারে রাখাইন রাজ্যে দু’পক্ষের গোলাগুলির ভেসে আসা বিকট শব্দে এপার সীমান্তের বাড়িঘর গুলো কাঁপছে। দু’পক্ষের নিক্ষেপ করা ভারি আগ্নেয়াস্ত্র শব্দে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে বিরাজ করছে ভয় আর আতঙ্ক। বলতে গেলে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। এবিষয়ে জানতে চাইলে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের বরাত দিয়ে সময়ের কণ্ঠস্বরকে বলেন,রবিবার সকালের দিকে স্থানীয়রা তাকে জানিয়েছেন, শনিবার দিবাগত রাত ১২টা থেকে গভীর রাত ২টা পর্যন্ত বেশ কয়েক দফায় রাখাইন রাজ্যের দু’পক্ষের গোলাগুলির বিকট শব্দে শব্দে এপার সীমান্ত কম্পিত হয়েছে। ভয়ে আর আতঙ্কে অনেকের রাতের ঘুম হারাম হয়ে গেছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।এদিকে হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের কাছ থেকে তথ্য নিয়ে আরো আরো জানা যায়, মিয়ানমার রাখাইন রাজ্য দখলে নেওয়া বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের অংশ গোলাগুলির বিকট শব্দ ও ভারি আগ্নেয়াস্ত্রের বিস্ফোরণ ঘটেছে।দেশীয় সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে এবং শূন্য লাইন থেকে আনুমানিক ১০ কিলোমিটারের আওতাধীন বলিবাজার নামক এলাকায় উক্ত হামলার ঘটনাটি সংঘটিত হয়েছে বলেও ধারণা করছেন তারা।এ বিষয়ে জানতে চাইলে, উখিয়া ও টেকনাফ উপজেলার আংশিক সীমান্ত এলাকায় দায়িত্বরত ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন সময়ের কণ্ঠস্বরকে জানান,হোয়াইক্যং বিওপি এলাকার নিকটবর্তী মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সেদেশের ঘটে যাওয়া বিষয় এবং ভেসে আসা শব্দ নিয়ে আমাদের সীমান্ত বাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশের সীমান্ত সুরক্ষা করার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা সদা প্রস্তুত রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’
‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল Read more

১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দিলেন প্রধান উপদেষ্টা
১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সোমবার ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছেন। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের Read more

ফুলপুরে টিকটক কেড়ে নিল স্কুল ছাত্র শিশু সৌরভের প্রাণ
ফুলপুরে টিকটক কেড়ে নিল স্কুল ছাত্র শিশু সৌরভের প্রাণ

ময়মনসিংহের ফুলপুরে টিকটকের ভিডিওর আসক্তিতে প্রাণ গেল সৌরভ ক্ষত্রিয় (৬) নামের স্কুল ছাত্রের। শুক্রবার (৪ এপ্রিল)রাতে সৌরভ মরদেহ বাড়িতে পৌঁছাতেই পরিবারে Read more

পুঠিয়ায় জেলা যুবলীগ নেতা গ্রেফতার
পুঠিয়ায় জেলা যুবলীগ নেতা গ্রেফতার

রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা যুবলীগ নেতা নাসির উদ্দিন উইলিয়াম (৫২)-কে গ্রেফতার করেছে পুঠিয়া থানা Read more

অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের হামলা
অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই ইরানের ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (০১ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন