বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে শীতজনিত রোগী ও শিশু রোগীর চাপ কয়েকগুণ বেড়ে গেছে। বেড সংকটের কারণে অনেক শিশু হাসপাতালের ফ্লোরে বসে চিকিৎসা নিচ্ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, শীতের প্রকোপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে ৪১ শয্যার বিপরীতে প্রায় আড়াই শতাধিক শিশু ভর্তি রয়েছে। শয্যা কম থাকায় এক বেডে ৩–৪ জন শিশুকে রাখা হচ্ছে।শিশু ওয়ার্ডের চিকিৎসকরা জানান, বাড়তি রোগীর চাপ সামলাতে নার্স ও চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। তবে চিকিৎসা সেবা চালু রাখা হচ্ছে। হাসপাতালের বহির্বিভাগেও প্রতিদিন গড়ে ৫০০ এর বেশি শিশু চিকিৎসা নিচ্ছে।রোগীদের অভিভাবকরা জানিয়েছেন, স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানোর পরও তাদের শিশু সুস্থ হয়নি, তাই হাসপাতালে এনেছেন। শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নিউমোনিয়া, জ্বর, সর্দি ও কাশি।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মসিউল মুনীর বাসস বলেন, “শিশু ওয়ার্ডে বেড সংখ্যা সীমিত হলেও আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। রোগীর সংখ্যা বেশি হওয়ায় নার্সদের চাপ অনেক বেশি।”বরিশালের আবহাওয়া অফিস জানায়, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও মেঘলা আকাশের কারণে শীত আরও কঠিন অনুভূত হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আপাতত’ বাংলাদেশে আসছেন না ডা. জাকির নায়েক
‘আপাতত’ বাংলাদেশে আসছেন না ডা. জাকির নায়েক

সরকার থেকে অনুমতি না পাওয়ায় আপাতত বাংলাদেশে আসছেন না প্রখ্যাত ইসলামী বক্তা ও ধর্ম প্রচারক ডা. জাকির নায়েক।বৃহস্পতিবার (৬ নভেম্বর) Read more

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর)
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর)

তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। এ ছাড়া রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে, নারী বিশ্বকাপ এবং ইউরোপা Read more

মাকে কবরে রেখে বাসায় ফিরলেন তারেক রহমান
মাকে কবরে রেখে বাসায় ফিরলেন তারেক রহমান

মা খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান
তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো. নাহিয়ান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি তাবলীগ জামাতের সঙ্গী ছিলেন।রবিবার (২৫ মে) Read more

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযান, আটক ২
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযান, আটক ২

অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।মঙ্গলবার Read more

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, পারকি সৈকতে তীব্র ভাঙন
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, পারকি সৈকতে তীব্র ভাঙন

কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে ভাঙনের তীব্রতা বেড়েছে। এ ভাঙনের ফলে সৈকতের সৌন্দর্য যেমন ক্ষতিগ্রস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন