ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করবেন, যেখানে রাশিয়ার যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা চলবে। জেলেনস্কি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনার ওপর গুরুত্ব দিতে চান, পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার জন্য পৃথক প্রস্তাবগুলোও আলোচনায় থাকবে।তবে একজন জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা জানান, এই পরিকল্পনা ‘রাশিয়া যে পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন’। ক্রেমলিন জেলেনস্কির প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি, যেখানে তিনি বলেছেন রাশিয়া সেনা সরালে ইউক্রেনও পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে।রাতারাতি রুশ বিমান হামলায় রাজধানী কিয়েভে অন্তত ৫ জন আহত হয়েছে বলে সেখানকার মেয়র জানিয়েছেন। কিয়েভ অঞ্চলে আরও একজন আহত হয়েছেন। শনিবার সকালেও রুশ হামলা অব্যাহত ছিল। ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করেছে, পুরো দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে।রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালায়। বর্তমানে মস্কো দোনেৎস্ক অঞ্চলের প্রায় ৭৫ শতাংশ এবং পার্শ্ববর্তী লুহানস্কের প্রায় ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এই অঞ্চলগুলো সম্মিলিতভাবে দনবাস নামে পরিচিত।ইউক্রেন শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা চাইছে এবং জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া যেসব এলাকা দখল করতে পারেনি, সেসব দনবাস অঞ্চলে একটি নিরস্ত্রীকৃত “মুক্ত অর্থনৈতিক অঞ্চল” গড়ে তোলা সম্ভাব্য বিকল্প হতে পারে।শুক্রবার জেলেনস্কি সাংবাদিকদের বলেছেন, ২০ দফা পরিকল্পনার ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে, ‘আমাদের কাজ হলো নিশ্চিত করা যে সবকিছু ১০০ শতাংশ প্রস্তুত’। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমরা একদিনও নষ্ট করছি না। আমরা সর্বোচ্চ পর্যায়ে বৈঠকের বিষয়ে একমত হয়েছি—শিগগিরই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে। নতুন বছরের আগে অনেক কিছুই সিদ্ধান্ত হতে পারে’।তবে শুক্রবার প্রকাশিত পলিটিকোর এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের হাতে ‘কিছুই নেই যতক্ষণ না আমি অনুমোদন দিচ্ছি’। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তার সঙ্গে ভালোই হবে। আমার মনে হয় (ভ্লাদিমির) পুতিনের সঙ্গেও ভালোই হবে’। তিনি আরও জানান, তিনি শিগগিরই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার আশা করছেন। খবর-বিবিসি এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট
রাজবাড়ীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট

রাজবাড়ীর কালুখালীতে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার Read more

বিশ্ব থাইরয়েড দিবস আজ
বিশ্ব থাইরয়েড দিবস আজ

আজ বিশ্ব থাইরয়েড দিবস। ২০০৮ সালে ইউরোপিয়ান থাইরয়েড অ্যাসোসিয়েশনের (ETA) উদ্যোগে বিশ্ব থাইরয়েড দিবস পালন শুরু হয়। পরে এতে যুক্ত Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

নোয়াখালীতে স্বামীর ওপর অভিমান করে মেয়েকে নিয়ে স্ত্রীর আত্মহত্যা
নোয়াখালীতে স্বামীর ওপর অভিমান করে মেয়েকে নিয়ে স্ত্রীর আত্মহত্যা

নোয়াখালীর সদর উপজেলায় স্বামীর ওপর অভিমান করে চার বছরের শিশু কন্যাকে নিয়ে আলাদা রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক Read more

‘খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না’
‘খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না’

খাগড়াছড়িতে সম্প্রতি নানা বিষয় নিয়ে প্রেসব্রিফিং করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।আজসোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন