দীর্ঘ ৩৩ বছর ধরে তারা নিজেদের স্বাধীন ভাবলেও বিশ্বের মানচিত্রে ছিল না কোনো আইনি স্বীকৃতি। লাল-সবুজ-সাদা পতাকার আড়ালে একটি ভূখণ্ড বছরের পর বছর অপেক্ষায় ছিল একটি আনুষ্ঠানিক সইয়ের জন্য।অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এক ঐতিহাসিক ও নাটকীয় ঘোষণায়, যা এক নিমেষেই বদলে দিল হর্ন অব আফ্রিকার ভূ-রাজনীতি।শুক্রবার বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপকে আব্রাহাম অ্যাকর্ডসের চেতনা বলে অভিহিত করেছেন।তিনি সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরহমান মোহাম্মদ আবদুল্লাহির সঙ্গে কৃষি, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতার অঙ্গীকার করে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।তবে এই ঘোষণায় চরম উত্তেজনা ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশগুলোতে। সোমালিয়া সরকার একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং অবৈধ পদক্ষেপ হিসেবে নিন্দা জানিয়েছে।মিশর, তুরস্ক ও জিবুতিও ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে। আফ্রিকান ইউনিয়ন-এউ সোমালিয়ার অখণ্ডতার পক্ষে তাদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জানিয়েছে, এমন স্বীকৃতি আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।১৯৯১ সালে সোমালিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর সোমালিল্যান্ড নিজেদের আলাদা করে নিলেও এতদিন কোনো দেশের স্বীকৃতি পায়নি। ইসরায়েলের এই সাহসী পদক্ষেপে সোমালিল্যান্ড এখন বিশ্ববাজারে প্রবেশ ও কূটনৈতিক শক্তি বাড়ানোর নতুন স্বপ্ন দেখছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
জীবননগরে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

চুয়াডাঙ্গার জীবননগরে চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষিদের। বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের সবজি খেতেই পচে Read more

রাতের আঁধারে অর্ধশত শীতার্তের ঘরে পৌঁছে গেল ‘লেপ’ 
রাতের আঁধারে অর্ধশত শীতার্তের ঘরে পৌঁছে গেল ‘লেপ’ 

সারাদেশে বয়ে চলা হাড়কাঁপানো শীতে যখন বিপর্যস্ত জনজীবন, তখন ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ দেখা গেছে। লোকচক্ষুর অন্তরালে গভীর Read more

ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর
ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। দারুণ এই জয়ের ফলে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। হারের Read more

ডাকসু ও জাকসু নির্বাচন কারচুপিতে হাসিনাকে ছাড়িয়েছে: মুন্না
ডাকসু ও জাকসু নির্বাচন কারচুপিতে হাসিনাকে ছাড়িয়েছে: মুন্না

ডাকসু ও জাকসুর নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকেও পরাজিত করতে হয়েছে। আপাতত তারা এতে সফল হলেও Read more

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি
দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী–এই তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজার Read more

পা দিয়ে এইচএসসি পাস, তবু পরিচয়পত্র না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অদম্য জসিম
পা দিয়ে এইচএসসি পাস, তবু পরিচয়পত্র না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অদম্য জসিম

দুটি হাত ছাড়াই জন্ম হলেও থেমে থাকেননি জসিম মাতুব্বর (২৫)। পা দিয়ে লিখে তিনি সাফল্যের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন