রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট পবা হাইওয়ে থানার সামনে ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় জীবন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং খুটিপাড়া এলাকার জমসেদের ছেলে তুষার তালুকদার (১৭) নামের একজন আহতের ঘটনা ঘটেছে ঘটেছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জীবন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী ডাবালু জানান, জীবন শিবপুর হাট এলাকায় পবা হাইওয়ে থানার সামনে একটি চা স্টলে চা পান শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে তার মোটরসাইকেলটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ঠিক তখনই রাজশাহী থেকে ঢাকাগামী তুহিন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪৪৪৮৯) একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেলেও পরে পুঠিয়া বাসস্টান্ড এলাকায় বাসটি আটক করা হয়।এ বিষয়ে উপজেলার বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল জানান, জীবন একজন শ্রমিক সে বানেশ্বর কলা হাটায় কাজ করে। তিনি খুব অসহায়, তার একটি ৫ বছরের মেয়ে ও দুই বছরের দুইটি সন্তার রয়েছে।ঘটনার পরপরই পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, জীবনকে ধাক্কা দেওয়া ঘাতক বাসটি স্থানীয় জনগণের সহয়তায় পুঠিয়ায় আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার ভাই বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোপের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
পোপের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিনদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।বুধবার রাতে (২৩ Read more

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ মে) বেলা Read more

জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার
জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার

আর মাত্র ক’দিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দ উৎসবকে Read more

চট্টগ্রাম বোর্ড সেরা আনোয়ারার মেহেজাবীনকে তারেক রহমানের শুভেচ্ছা
চট্টগ্রাম বোর্ড সেরা আনোয়ারার মেহেজাবীনকে তারেক রহমানের শুভেচ্ছা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি ২০২৫ পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের শিক্ষার্থী তাজনীন মেহেজাবীন Read more

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় পুকুরে ডুবে ওয়াজিহা করিম আয়াত (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার Read more

কালুরঘাটে রেলসহ নতুন সেতু নির্মাণের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
কালুরঘাটে রেলসহ নতুন সেতু নির্মাণের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন