ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৯) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ​নিহত সাইফুল সর্দার ওই গ্রামের হবি সর্দারের ছেলে। তিনি আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পেশায় একজন কৃষক।​এ ঘটনায় ইসমাইল মোল্যা (৩০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম ও জুয়েল মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ভোররাতে জুয়েল মিয়া গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শরিফুল ইসলাম গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে পুলিশ পরিচয়ে সাইফুল সর্দারের ঘরে প্রবেশ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। একই সময়ে পার্শ্ববর্তী ইসমাইল মোল্যার বাড়িতে গিয়ে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর হামলাকারীরা ওই এলাকার লালচান শরীফ, লেলিন শরীফ, দিদারুল আলম কচি ও শিমুল মোল্যাসহ অন্তত ৭-৮টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে পালিয়ে যায়।পরে স্বজনরা আহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাইফুল সর্দারের মৃত্যু হয়। বর্তমানে আহত ইসমাইল মোল্যা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহত সাইফুল সর্দারের স্ত্রী ফাতেমা বেগম কান্নাজড়িত কন্ঠ বলেন, ‘গভীর রাতে পুলিশ পরিচয় দেওয়ায় আমরা দরজা খুলে দেই। ঘরে ঢুকেই জুয়েল মিয়ার নেতৃত্বে তারা আমার স্বামীকে কোপাতে থাকে। খুনিরা আমাদের ঘর তছনছ করে সব লুটে নিয়ে গেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’​আহত ইসমাইল মোল্যার বোন মর্জিনা আক্তার জানান, ‘হামলাকারীরা টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে তার ভাইকে টেনে-হিঁচড়ে বের করে এনে কুপিয়ে ফেলে রেখে যায়।’​এদিকে খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আজম খান ও আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ আইয়ুব মিয়া (৫৫) ও শফিকুল মিয়া (৩৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।সহকারী পুলিশ সুপার আজম খান জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুল হকের আপিল নামঞ্জুর
চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুল হকের আপিল নামঞ্জুর

চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে তিনি এ নির্বাচনে Read more

সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি
সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন নিয়ে যখন উত্তেজনা বিরাজ করছে, তখন তুলনামূলকভাবে শান্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত Read more

কমলনগরে ৪০ বছর ধরে পাকা রাস্তার অপেক্ষায় এক গ্রামের ২০ হাজার মানুষ
কমলনগরে ৪০ বছর ধরে পাকা রাস্তার অপেক্ষায় এক গ্রামের ২০ হাজার মানুষ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাগলা গ্রামের হাওলাদারপাড়া-বারঘর সড়কটি ৪০ বছরেও পাকা করণের উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার Read more

ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঈদ যাত্রায় দুর্ভোগ
ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঈদ যাত্রায় দুর্ভোগ

প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ মার্চ Read more

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চাই, তবে ভারতের সঙ্গে খারাপ করে নয়: মার্কো
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চাই, তবে ভারতের সঙ্গে খারাপ করে নয়: মার্কো

পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার সুযোগ দেখছে যুক্তরাষ্ট্র। তবে ভারতের সঙ্গে পুরোনো ও গুরুত্বপূর্ণ সম্পর্ক খারাপ না করে এমনটি করা Read more

মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবাকে হাতুড়িপেটায় হত্যা
মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবাকে হাতুড়িপেটায় হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কিনে না দেয়ায় মো. মাহবুব (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার (০৪ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন