বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিষয়ে থাইল্যান্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এ সমঝোতা স্বাক্ষর হয়।সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথং বলেন, আমরা আশা করি, দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করতে পারব। বৈঠকে রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিতভাবে থাইল্যান্ডে কর্মী পাঠানোর আশ্বাস দেন। তিনি শ্রম অভিবাসন ব্যবস্থা এবং পদ্ধতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের জন্য সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।থাইল্যান্ডের শ্রমমন্ত্রী তার ঊর্ধ্বতন সহকর্মীদের বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে আলোচনা এগিয়ে নেয়ার দায়িত্ব দিয়েছেন এবং থাইল্যান্ডের বর্তমান শ্রমিক ঘাটতি সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশের রাষ্ট্রদূত থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এখন পর্যন্ত অনুষ্ঠিত আলোচনা সম্পর্কে থাই মন্ত্রীকে অবহিত করেন। তিনি থাইল্যান্ডের ক্ষেত্রেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রধান গন্তব্য দেশগুলোর সর্বোত্তম অনুশীলন অনুসরণে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান
তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান

ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় Read more

নেত্রকোনায় ইউটিউব দেখে তরমুজ চাষে সফল ডিগ্রি পড়ুয়া তরুণ
নেত্রকোনায় ইউটিউব দেখে তরমুজ চাষে সফল ডিগ্রি পড়ুয়া তরুণ

বেকারত্বের অভিশাপ থেকে বেরিয়ে আসতে ইউটিউব থেকে আধুনিক কৃষির ভিডিও দেখে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তরুণ Read more

ইরানের বিরুদ্ধে জাতিসংঘে বিচার দিল কাতার
ইরানের বিরুদ্ধে জাতিসংঘে বিচার দিল কাতার

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের কাছে বিচার দিয়েছে কাতার। আন্তর্জাতিক সংস্থাটির মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে দেশটি।কাতারের পররাষ্ট্র Read more

চট্টগ্রামের চন্দনাইশে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান
চট্টগ্রামের চন্দনাইশে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে জাহানারা-মোনাফ ফাউন্ডেশন'র পৃষ্ঠপোষকতায় চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম'র আয়োজনে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা Read more

কিম জং উনকে যে বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট
কিম জং উনকে যে বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট

কোরীয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রের (ডিপিআরকে) রাষ্ট্রীয় কার্যক্রমের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনকে এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন