গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে হঠাৎ গ্যাস লাইনে আগুনের সূত্রপাত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার খান রায়হান চৌধুরী বলেন,হরিণহাটি এলাকায় একটি গ্যাস লাইনে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নকল ব্র্যান্ডের ভেজাল তেল ধ্বংস, গায়ে ছিল ভুয়া বিএসটিআই লোগো
নকল ব্র্যান্ডের ভেজাল তেল ধ্বংস, গায়ে ছিল ভুয়া বিএসটিআই লোগো

চকচকে লেবেল, বিএসটিআইর জাল লোগো — দেখে মনে হবে নামিদামি কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল। অথচ এর ভেতরে রয়েছে নিম্নমানের Read more

টেকনাফে ফিশিং ট্রলার থেকে ৭ মাদক কারবারি আটক
টেকনাফে ফিশিং ট্রলার থেকে ৭ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর উপকূলীয় এলাকায় মাদক বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করে ৭ Read more

মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০
মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০

মেক্সিকোতে মালবাহী ট্রেনের একটি দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। গতকাল সোমবার দেশটির Read more

কালিয়াকৈরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
কালিয়াকৈরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা Read more

বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর
বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন