পুলিশের ওসি পরিচয়ে মুঠোফোনে কলের পর ফেসবুক হ্যাক করে প্রতারণা করছে একটি চক্র। গত কয়েক দিনে হ্যাকার চক্রের কবলে পড়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি, দুজন সাংবাদিক ও মসজিদের একজন ইমাম। হ্যাকাররা প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে এই কৌশল অবলম্বন করছেন।প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, কিছুদিন পুলিশের এসপি পরিচয়ে একজন তার মুঠোফোনে কল দেন। এসময় বিভিন্ন কথপোকথন হয়। এরপরই তার ফেসবুক আইডি হ্যাক করা হলেও বুঝতে পারেননি। তার ফেসবুক বন্ধুদের ম্যাসেঞ্জারে টাকা চেয়ে এসএমএস পাঠানো হয়। গত ২০ ডিসেম্বর টের পান তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। প্রতারকরা ০১৮৬৪২৩০১২৬ নম্বর দিয়ে তার  পরিচিতজনদের কাছ থেকে আনুমানিক দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সাংবাদিক নেতা কাজী আশরাফুল আজাদ জানান, ১৫ হাজার টাকা চেয়ে তার ম্যাসেঞ্জারেও  একটি এসএমএস পাঠানো হয়েছিল। সাংবাদিক ইউনিয়ন যশোরের যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর জানান, গত ২৩ ডিসেম্বর  সকালে তার মোবাইলে একটি কল আসে। ওপাশ থেকে নিজেকে একটি বাহিনীর কর্মকর্তা পরিচয় দেওয়া হয়।কলদাতা তাকে বলেন, ‘আপনি একটি গ্রুপ চালাচ্ছেন, সেখানে আপত্তিকর লেখা ও অশ্লীল ভিডিও ছেড়েছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। দ্রুত সেগুলো ডিলিট করুন। আরও নানা কথাবার্তা হয়ে মুঠোফোনের নম্বর বন্ধ রাখতে বলা হয়। কিছু সময় পর ফোন চালু করতেই একের পর এক কল আসতে থাকে। পরে বুঝতে পারেন তার নম্বর হ্যাক করা হয়েছে। মশিউর রহমান জানান, প্রতারক চক্র নগদের এই (০১৮৯৮৬৭২২২৫) দিয়ে তার তার পরিচিতজনদের কাছে টাকা দাবি করে।দৈনিক সুবর্ণভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ মোস্তফা হাসমি সাজু জানান, গত ২০ অক্টোবর রাতে তার কাছে ০১৭০৮০৩১৫৮৭ নম্বর থেকে পুলিশের ওসি পরিচয়ে কল আসে। বলা হয়, তিনি তাদের একজন সিনিয়র কর্মকর্তাকে কল করে হুমকি দিয়েছেন। সাজু জানান, তিনি কাউকে কল করেননি। শুধু তাই নয়, ওই নম্বরে ট্রুকলারে সার্চ দিলে উত্তরা থানার ওসি জাহিদ হাসানের নাম দেখায়। ও পাশ থেকে বলা হয়, এক ঘণ্টা মোবাইল বন্ধ রাখতে। তিনি ফোন বন্ধ করার পর একইভাবে তার ফেসবুক আইডি হ্যাক করে পরিচিতজনদের কাছে টাকা দাবি করা হয়। তার বিকাশ থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সাজু।এর আগে গত ১ ডিসেম্বর  কেশবপুর পৌর শহরের হাবিবগঞ্জ জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল আমিনের ফেসবুক আইডি হ্যাক করে প্রতারক চক্র বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। আব্দুল্লাহ আল আমিন জানান, বেলা ১০ টার দিকে তার ফেসবুক আইডি হ্যাক করা হয়। এরপর তার পরিচিতজনদের মেসেঞ্জারে সমস্যার কথা বলে দেয়া বার্তায় টাকা দাবি করেন। এভাবে ৪ জনের কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা হাতিয়েছে প্রতারক চক্র। টাকা নেওয়ার জন্য তারা দুটি (০১৮৯৮৭০৭৫৭৮ ও ০১৮১১-৮০০১৮১) নম্বর দেয়।এ ঘটনায় তিনি কেশবপুর থানায় জিডি করেছেন। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, হ্যাকারদের টাকা নেয়া নম্বরগুলো পেলে ট্রাকিং করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্মঘট স্থগিতের পরও সিলেটে বন্ধ পেট্রোল পাম্প
ধর্মঘট স্থগিতের পরও সিলেটে বন্ধ পেট্রোল পাম্প

ধর্মঘট স্থগিতের ঘোষণা এলেও সিলেটে এখনো স্বাভাবিক হয়নি পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল পর্যন্ত নগরীর কোথাও তেল বা গ্যাস Read more

সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা
সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ দিয়ে সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অটোরিকশা চালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অটোরিকশা চালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে তা বন্ধসহ নানা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও Read more

টাঙ্গাইলে জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ
টাঙ্গাইলে জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে জুতা পায়ে নিয়েই শহীদ মিনারে উঠলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মির্জাপুর পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় Read more

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির
ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিন Read more

কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ–গুলি, আহত ৩
কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ–গুলি, আহত ৩

কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন