বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার শুরুতে এ কথা বলেন তিনি।এর আগে, এদিন বেলা ১১ টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওয়ানা দেন তিনি।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর এভারেকয়ার হাসপাতালে যাবেন তিনি। সেখানে চিকিৎসারত মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। তারপর সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২ এ নিজ বাসভবনে যাবেন তারেক রহমান। এদিন আর অন্যকোনো অনুষ্ঠানে যোগ দেবেন না তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ অক্টোবর: নামাজের সময়সূচি
৮ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২৩ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার Read more

বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছির সুরক্ষায় টেকসই পরিবেশের আহ্বান
বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছির সুরক্ষায় টেকসই পরিবেশের আহ্বান

"খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য মৌমাছির উপযোগী পরিবেশ তৈরি করি" -  প্রতিপাদ্য নিয়ে ২০ মে পালিত হয়েছে বিশ্ব মৌমাছি দিবস Read more

ঝিনাইদহে মারপিটের শিকার যশোরের ৩ পুলিশ
ঝিনাইদহে মারপিটের শিকার যশোরের ৩ পুলিশ

যশোর কোতয়ালি থানার তিন পুলিশ সদস্য ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধারে গিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মারধরের শিকার হয়েছেন। সোমবার (৫ মে)  কালীগঞ্জ Read more

রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত
রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাজে ব্যবহৃত রোলারের সঙ্গে ধাক্কা লেগে পুণ্যসেন তনচংগ্যা (৩৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। Read more

তীব্র ক্ষুধায় পশুর খাদ্য খাচ্ছেন গাজার মানুষ
তীব্র ক্ষুধায় পশুর খাদ্য খাচ্ছেন গাজার মানুষ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের কারণে পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। গত আড়াই মাস ধরে সেখানে কোনো খাদ্য বা অন্য কিছু Read more

‘জাতীয় বাল পুরস্কার’ নিয়ে মোদির সঙ্গে দেখা করবেন বৈভব
‘জাতীয় বাল পুরস্কার’ নিয়ে মোদির সঙ্গে দেখা করবেন বৈভব

মাত্র ১৪ বছর বয়সেই নজির গড়েছেন বৈভব সূর্যবংশী। বিহারের এই কিশোর ক্রিকেটার নিজের ব্যাটিং দিয়ে যেমন সবাইকে তাক লাগিয়েছেন, তেমনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন