ময়মনসিংহের ত্রিশালে লাইসেন্সবিহীন রেস্তোরাঁ পরিচালনা ও পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার দায়ে ‘সবুজ ছায়া রেস্তোরাঁ’ ও ‘ফাইভ স্টার ফাস্ট ফুড’ নামক দুটি প্রতিষ্ঠানের মালিককে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪-এর আওতায় মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়।পরবর্তীতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী আরও একটি দোকানের মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযান চলাকালে ত্রিশাল থানার পুলিশ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আইনগত ও সার্বিক সহায়তা প্রদান করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, হোটেল-রেস্তোরাঁগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান ইস্যুতে যে বার্তা দিলেন এরদোয়ান
ভারত-পাকিস্তান ইস্যুতে যে বার্তা দিলেন এরদোয়ান

জম্মু-কাশ্মীরে ভয়াবহ হামলা ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ২ দেশের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি Read more

মোংলায় আসন পুনর্বহালের দাবিতে হরতাল, নির্বাচন অফিসে তালা
মোংলায় আসন পুনর্বহালের দাবিতে হরতাল, নির্বাচন অফিসে তালা

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে প্রথম দিনের মোংলা বন্দর জুড়ে চলছে হরতাল। হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে Read more

বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল
বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বিকেলে Read more

ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ইনকিলাম মঞ্চের বিবৃতি
ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ইনকিলাম মঞ্চের বিবৃতি

ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে Read more

দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ১ জনের কারাদণ্ড
দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ১ জনের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক মোটরসাইকেল মেকানিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন