খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতি ও বর্ণিল সাজে পুরোপুরি উৎসবমুখর হয়ে উঠেছে খ্রিস্টধর্মের সূতিকাগার হিসেবে পরিচিত ইতালি। দেশটির ছোট-বড় শহর, উপাসনালয়, বিপণিবিতান ও ঘরবাড়িতে চলছে ব্যাপক আলোকসজ্জা ও সাজসজ্জা।ইতালির রাজধানী রোম, মিলান, ভেনিসসহ খ্রিস্টানদের তীর্থস্থান ভ্যাটিক্যান সিটিতে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বড়দিন উপলক্ষ্যে বিশেষ আয়োজন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে নানান আকারের ক্রিসমাস ট্রি। ঝলমলে আলোয় সাজানো হয়েছে ঐতিহাসিক গির্জা ও নগরকেন্দ্রগুলো।ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনেও ব্যস্ত সময় পার করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দেশের প্রায় সব গির্জা ও খ্রিস্টান পরিবারে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, জ্বালানো হচ্ছে মোমবাতি, তৈরি হচ্ছে বিশেষ কেক ও ঐতিহ্যবাহী খাবার। আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার প্রস্তুতিও চলছে জোরেশোরে। শিশুদের আনন্দ দিতে সান্তা ক্লজের উপহার বিতরণ বড়দিনের আনন্দকে আরও রঙিন করে তুলবে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভেনিস ও ভিছেন্সা এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় খ্রিস্টানরা। গির্জার দেয়াল ও আশপাশের বাড়িঘরে রংতুলির আঁচড়ে আঁকা হচ্ছে ধর্মীয় ও উৎসবঘন চিত্রকর্ম। ফুল, বেলুন ও আলোকসজ্জায় মোড়ানো হচ্ছে উপাসনালয় ও জনসমাগমস্থল।বড়দিনকে কেন্দ্র করে শহরের পথে পথে বসেছে অস্থায়ী মেলা ও দোকান। এসব মেলায় মিলছে ক্রিসমাস সামগ্রী, ঐতিহ্যবাহী খাবার, চকলেট, ক্যান্ডি, শীতের পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। স্থানীয়দের পাশাপাশি এসব মেলায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও।আভা নামে এক স্থানীয় খ্রিস্টান নারী জানান, বড়দিন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে ঘর সাজানো থেকে শুরু করে পরিবারের জন্য বিশেষ খাবার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে তাঁর।ইতালির সঙ্গে বড়দিনের ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরোনো। খ্রিস্ট প্রথম শতাব্দী থেকেই এই উৎসব দেশটির কৃষ্টি, দর্শন ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শুধু ইতালিতেই নয়, বিশ্বব্যাপী বড়দিনের উৎসব ছড়িয়ে দিতে ইতালীয় সংস্কৃতির অবদান অনস্বীকার্য।বিশ্বের প্রায় সব দেশেই বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকে। তাই বড়দিনের এই আলোকসজ্জার মতো শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে পড়ুক বিশ্বময়—এমনটাই প্রত্যাশা যীশুপ্রেমী খ্রিস্টান ধর্মাবলম্বীদের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্থগিত হওয়া আইপিএলের শুরুর দিনেই মাঠে গড়াবে পিএসএলও
স্থগিত হওয়া আইপিএলের শুরুর দিনেই মাঠে গড়াবে পিএসএলও

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এরই মধ্যে জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াবে ১৭ Read more

ভিটামিন ডি সাপ্লিমেন্টের ৬ পার্শ্বপ্রতিক্রিয়া ও প্রতিকার
ভিটামিন ডি সাপ্লিমেন্টের ৬ পার্শ্বপ্রতিক্রিয়া ও প্রতিকার

ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত ভিটামিন ডি সেবন করলে শরীরে কিছু নীরব Read more

নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন মুফতি মুহিব্বুল্লাহ: পুলিশ
নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন মুফতি মুহিব্বুল্লাহ: পুলিশ

‎গাজীপুরের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করেছেন। পঞ্চগড় থেকে উদ্ধার হওয়ার পর গাজীপুর মহানগর পুলিশের Read more

হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতির আহ্বান
হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতির আহ্বান

পবিত্র আরাফার দিবস আজ। সারাবিশ্বের হাজিরা এ দিবসে আরাফার ময়দানে সমাবেত হন। সেখানে মসজিদে নামিরার মিম্বার থেকে খুতবা দিয়েছেন মসজিদুল Read more

শহীদি সমাবেশ থেকে আ. লীগ নিষিদ্ধের দাবি
শহীদি সমাবেশ থেকে আ. লীগ নিষিদ্ধের দাবি

জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে ‘শহীদি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

হাসিনার ভয়ে গর্তে লুকানো ব্যক্তিরা এখন সংস্কারের তালিম দিচ্ছে: আমীর খসরু
হাসিনার ভয়ে গর্তে লুকানো ব্যক্তিরা এখন সংস্কারের তালিম দিচ্ছে: আমীর খসরু

শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল, তারা এখন তাদের সংস্কারের তালিম দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন