ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনায় রেখে আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারনের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।এ বিষয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই শুল্ক ছাড় ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।এছাড়া, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে তা এ বছরেও বহাল আছে। খেজুর আমদানিতে আমদানি শুল্ক এবং অগ্রিম আয়করে উল্লেখযোগ্য পরিমাণে ছাড় দেওয়ার কারণে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ এবং বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড বিশ্বাস করে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূষিতির অভিযোগ
এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূষিতির অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূষিতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভূক্তভোগীরা অভিযোগ জানিয়েও রহস্যজনক কারণে Read more

ডিবি পরিচয়ে কোটি টাকা লুট, গণমাধ্যমকে না জানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ডিবি পরিচয়ে কোটি টাকা লুট, গণমাধ্যমকে না জানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আর্থিক প্রতিষ্ঠান নগদ পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলটির আমির ডা. শফিকুর Read more

কিশোরগঞ্জ কালচারাল অফিসারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ
কিশোরগঞ্জ কালচারাল অফিসারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের বিরুদ্ধে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলীর সঙ্গে Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন Read more

ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা
ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা

বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করে আমেনা বেগম (৬০) নামে এক নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন