ঝিকরগাছায় কাউরিয়া গ্রামে হাঁসের খামার থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার মামলার প্রধান আসামি ডাকাত সোহাগ খানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে যশোর শহর থেকে তাকে আটক করা হয়। সোহাগ খান ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর এলাকার আব্দুল আজিজ খানের ছেলে।যশোর ডিবি পুলিশের এসআই অলক কুমার দে সাংবাদিকদের জানিয়েছেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুসলিম একাডেমী এলাকার হ্যান্ডেল লাইট ক্যাফে রেস্টুরেন্টের সামনে থেকে সোহাগ খানকে আটক করা হয় । উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে পুলিশ যৌথভাবে কাউরিয়া আউলিয়া পাড়ায় ডাকাত চক্রের হোতা সোহাগ খানের হাঁসের খামারে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিপুল দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, পুলিশের ব্যবহৃত পোশাক, খেলনা পিস্তল, মদের বোতল ও যৌনতা সংশ্লিষ্ট উপকরণ উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়। কৌশলে পালিয়ে যান সোহাগ খানসহ আরো কয়েকজন। এ ঘটনায় করা মামলা সোহাগ খান ছিল প্রধান আসামি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে’
‘সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় Read more

আনোয়ারায় র‍্যাবের চেকপোস্টে ইয়াবাসহ দুই নারী আটক
আনোয়ারায় র‍্যাবের চেকপোস্টে ইয়াবাসহ দুই নারী আটক

চট্টগ্রামের আনোয়ারায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার Read more

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত
ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানসহ দুটি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী। কিন্তু এসব যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার Read more

ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?
ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে আবারও অস্বস্তির ছাপ পড়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, Read more

মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশের মৎস্য ভাতকে এগিয়ে নিতে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন জরুরী বলে মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ
হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার নেমেই গোল পেয়েছেন প্রিমিয়ার লিগে খেলা হামজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন