জন্মদিনের রাতে নিজের ‘আইডল’ ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ ক্লাবটির হয়ে এক ক্যালেন্ডার–বর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন যৌথভাবে রোনালদো ও এমবাপ্পের।লা লিগায় শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে ২–০ গোলের জয়ে ম্যাচে পেনাল্টি থেকে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চলতি ক্যালেন্ডার বছরে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৫৯-এ। এর আগে ২০১৩ সালে রিয়ালের জার্সিতে এক বছরে ঠিক একই সংখ্যক গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পে খেলেছেন ৫৮টি ম্যাচ। এর মধ্যে ১১ ম্যাচে করেছেন জোড়া গোল, চার ম্যাচে হ্যাটট্রিক। তার ৫৯ গোলের মধ্যে ৩০টি এসেছে ২০২৪–২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে, আর বাকি ২৯টি করেছেন চলমান ২০২৫–২৬ মৌসুমে।প্রতিযোগিতার হিসাবে লা লিগায় করেছেন ১৮টি, চ্যাম্পিয়ন্স লিগে ৯টি এবং কোপা দেল রেতে ২টি গোল। চলতি বছরে রিয়ালের আর কোনো ম্যাচ না থাকায় এই গোলসংখ্যা আর বাড়ানোর সুযোগ নেই এমবাপ্পের। তবে রেকর্ড ভাগাভাগি করেই সন্তুষ্ট তিনি।ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, এই অর্জন তার জন্য বিশেষ কিছু। নিজের আদর্শের সঙ্গে নাম জড়াতে পারাকে তিনি সম্মানের বলে উল্লেখ করেন। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের ইতিহাসে জায়গা করে নেওয়াকে নিজের ক্যারিয়ারের বড় প্রাপ্তি হিসেবেও দেখছেন তিনি।এদিকে চলতি বছরে রিয়াল মাদ্রিদের আর কোনো ম্যাচ নেই। লা লিগার পয়েন্ট টেবিলে এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে কার্লো আনচেলত্তির দল। নতুন বছরে তাদের প্রথম ম্যাচ ৪ জানুয়ারি, প্রতিপক্ষ রিয়াল বেতিস।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় রোদ-ঘামে নাকাল, তবুও গরুর হাটে ঈদের আমেজ
সিংড়ায় রোদ-ঘামে নাকাল, তবুও গরুর হাটে ঈদের আমেজ

চলমান তীব্র তাপদাহ আর অসহনীয় রোদের মধ্যেও জমে উঠেছে নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী কোরবানির গরুর হাট। ঈদুল আজহা উপলক্ষে দেশের নানা Read more

ইসরায়েলের দুই টিভি চ্যানেল গুড়িয়ে দেওয়ায় হুমকি দিল ইরান
ইসরায়েলের দুই টিভি চ্যানেল গুড়িয়ে দেওয়ায় হুমকি দিল ইরান

ইসরাইলের চ্যানেল ১২ ও চ্যানেল ১৪ গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ইরান। চ্যানেল দুটির কার্যালয় থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার পরামর্শও Read more

মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন
মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতের সময় ইরান মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি। মস্কো এবং তেহরানের মধ্যে কৌশলগত Read more

সালিশে চোর সাব্যস্ত, অপমান সইতে না পেরে নারীর আত্মহত্যা
সালিশে চোর সাব্যস্ত, অপমান সইতে না পেরে নারীর আত্মহত্যা

পটুয়াখালীর গলাচিপায় চুরির অপবাদ সহ্য করতে না পেরে সেলিনা বেগম (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।রবিবার (২২ Read more

যুক্তরাষ্ট্র হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তিতে রাজি ইরান
যুক্তরাষ্ট্র হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তিতে রাজি ইরান

পরমাণু চুক্তি না করলে ইরানকে সরাসরি হামলার হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পরমাণু ইস্যুতে সরাসরি কোনও ধরনের আলোচনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন