আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার আগমন ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। এর মাঝেই জানা গেছে, তারেক রহমানের সঙ্গে দেশে আসছেন তার আদরের পোষা বিড়াল ‘জেবু’। জানা গেছে, সাইবেরিয়ান ব্রিডের ৭ বছর বয়সী এই বিড়ালটির জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক অনুমোদন ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের ব্যস্ত সময়ের ফাঁকে পোষা বিড়াল জেবুর সঙ্গে খুনসুটি করার বিভিন্ন ছবি ও মুহূর্ত আগেও বহুবার ভাইরাল হয়েছে। প্রাণীর প্রতি তার ভালোবাসা নেটিজেনদের মাঝে নানা সময় প্রশংসাও কুড়িয়েছে। এর আগে তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো কিছু ছবি ও স্মরণীয় মুহূর্ত শেয়ার করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এভাবেই বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মাঝেও পরিচিত হয়ে ওঠে তারেক রহমানের আদরের বিড়াল জেবু।সম্প্রতি এক সাক্ষাৎকারে তারেক রহমান তার পোষা প্রাণী এবং প্রাণীপ্রেমের বিষয়ে তিনি বলেন, বিড়ালটি মূলত তার মেয়ের, তবে এখন পরিবারের সবারই আদরের হয়ে উঠেছে। সেই সাক্ষাৎকারে তিনি বিড়ালের নাম ‘জেবু’ বলেও উল্লেখ করেন।মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রাণীর প্রতি মমতার বিষয়েও তিনি মত প্রকাশ করেন। তারেক রহমান বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন— তাই তার প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেয়া মানুষের দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী স্থগিত
মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় পরিবর্তন এলো মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী তালিকায়। দলের Read more

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল
সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল

দীর্ঘ ৩৩ বছর ধরে তারা নিজেদের স্বাধীন ভাবলেও বিশ্বের মানচিত্রে ছিল না কোনো আইনি স্বীকৃতি। লাল-সবুজ-সাদা পতাকার আড়ালে একটি ভূখণ্ড Read more

সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে: হাসনাত
সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে: হাসনাত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা Read more

ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ
ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ

ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। মুদ্রার রেকর্ড পতন, লাগামহীন মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ ইরানিরা। রাজধানী তেহরানের Read more

গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বরিশালের গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (২৮ মে) সকালে র‌্যালী Read more

জামালপুরে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ
জামালপুরে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ

বিশেষ অভিযান চালিয়ে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ৯ জন পেশাদার জুয়াড়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন