রাজশাহীর বাঘা উপজেলায় প্রতিপক্ষের ছুঁড়ে মারা এসিড সদৃশ তরল পদার্থে গুরুতর আহত হয়েছেন শাহাদুল ইসলাম (২৪) নামে এক যুবক। ঘটনার ২৬ দিন পার হলেও এখনো তার শরীরে ক্ষতের চিহ্ন স্পষ্ট রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনি সহায়তা পাননি বলে অভিযোগ ভুক্তভোগীর।ভুক্তভোগী শাহাদুল ইসলাম নাটোরের লালপুর উপজেলার মোল্লাপাড়া (কারিগর) গ্রামের আব্দুস সামাদের ছেলে।জানা যায়, গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর-নওটিকা বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন শাহাদুল ইসলাম। পথে ইউনিয়নের আরিফপুর বটতলার মোড়ের পূর্ব পাশে ফাঁকা মাঠ সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।চিৎকার করলে হামলাকারীদের একজন কাঁচের বোতলে থাকা এসিড সদৃশ তরল তার মুখের বাম পাশে ছুঁড়ে মারে। এতে তার বাম চোয়াল ও মাথার পেছন থেকে চোয়ালের নিচে গলা পর্যন্ত ঝলসে যায়। এরপর প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।শাহাদুল ইসলাম জানান, ঘটনার সময় মোটরসাইকেলের আলোতে তিনি দু’জন হামলাকারীকে চিনতে পারেন। তারা হলেন, বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর-হিজলপল্লী গ্রামের মৃত রহমত মন্ডলের ছেলে জানারুল আলী (৫০) এবং নাটোরের লালপুর উপজেলার বসন্তপুর গ্রামের ছমির আলীর ছেলে রাসেল আলী (৩০)। অপর একজনকে তিনি চিনতে পারেননি।তার দাবি, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহকে কেন্দ্র করে অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়েছে।তিনি আরও জানান, ঘটনার পরপরই মামলা করতে না পারলেও কয়েকদিন পর থানায় অভিযোগ দিতে গেলে বাঘা থানা থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়। তবে তিনি এ ঘটনায় মামলা করতে আগ্রহী।এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।বাঘা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা না হলে এ ধরনের সহিংসতা আরও বাড়তে পারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মোট ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম Read more

রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা
রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান। আজ শুক্রবার (৯ জানুয়ারি) Read more

গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএসপিআর
গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএসপিআর

বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ভারত-সমর্থিত চার অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক Read more

নদী নয়, কর্ণফুলী এখন প্লাস্টিকের ভাগাড়
নদী নয়, কর্ণফুলী এখন প্লাস্টিকের ভাগাড়

চট্টগ্রামের প্রধান জীবনধারা কর্ণফুলী নদী ভয়াবহ দূষণের কবলে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় নদীর পানিতে মাইক্রোপ্লাস্টিকের বিপজ্জনক মাত্রা শনাক্ত হওয়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা Read more

নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে পানিতে ডুবে নিখোঁজ দুই ঘন্টা পর আবির ইসলাম নামে (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

দীর্ঘ বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর
দীর্ঘ বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। আইসিসির দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের দায়ে পাওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন