ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা এখনও স্পষ্ট হয়ে উঠছে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহে। সর্বশেষ মধ্য গাজা সিটির ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানায়, মধ্য গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডবিবৃতিতে বলা হয়, উদ্ধার করা মরদেহগুলো ময়নাতদন্ত ও দাফনের প্রস্তুতির জন্য গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরে সেগুলো মধ্যাঞ্চলীয় শহর দেইর আল-বালাহর শহীদ কবরস্থানে দাফন করা হবে।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে এখনও হাজার হাজার ফিলিস্তিনি চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।গাজার সিভিল ডিফেন্স জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তারা ইতোমধ্যে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে সমাহিত হাজারও মরদেহ গাজার বিভিন্ন কবরস্থানে স্থানান্তর করতে সক্ষম হয়েছে।গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭১ হাজার ১০০ জন। গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরায়েলি এই আগ্রাসন আপাতত থেমে গেলেও এখনও প্রায় প্রতিদিনই হামলার শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় ডেঙ্গুর ছোবলে তিন নারীর মৃত্যু, দুই ওয়ার্ড ‘অতি ঝুঁকিপূর্ণ’
কুমিল্লায় ডেঙ্গুর ছোবলে তিন নারীর মৃত্যু, দুই ওয়ার্ড ‘অতি ঝুঁকিপূর্ণ’

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তারে প্রাণ হারিয়েছেন তিন নারী। আক্রান্ত হওয়ার পর ঢাকার পৃথক তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন Read more

রাজনৈতিক সংস্কৃতি না বদলালে সংস্কার অর্থহীন: আমির খসরু
রাজনৈতিক সংস্কৃতি না বদলালে সংস্কার অর্থহীন: আমির খসরু

বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, রাজনৈতিক সংস্কৃতি Read more

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশে না যাওয়ার নির্দেশ সরকারের
নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশে না যাওয়ার নির্দেশ সরকারের

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নতুন এ নির্দেশনায় আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া Read more

বাউফলে সেতুর সংযোগ সড়ক নাই, ভোগান্তিতে জনসাধারণ
বাউফলে সেতুর সংযোগ সড়ক নাই, ভোগান্তিতে জনসাধারণ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী গ্রাম ও দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের এলাকাবাসীর সুবিধার্থে বগী খালের ওপর নির্মাণ করা হয় Read more

ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা মেনে নেবে রাশিয়া: ট্রাম্প
ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা মেনে নেবে রাশিয়া: ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন