দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (২০ ডিসেম্বর) দেশটির জুডিশিয়াল কাউন্সিল এ ঘোষণা দিয়েছে। চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধ হয়। যুদ্ধ শেষ হওয়ার পরই মোসাদের গুপ্তচরদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে তেহরান।ইরানের বিচার বিভাগ বিষয়ক বার্তাসংস্থা মিজান জানিয়েছে, আঘিল কেশাভার্জ নামে এ ব্যক্তিকে শরিবার ফাঁসিতে ঝোলানো হয়।২৭ বছর বয়সী এ গুপ্তচার পেশায় আর্কিটেকচার ইঞ্জিনিয়ার ছিলেন। তাকে এ বছরের শুরুতে উত্তরপূর্বাঞ্চলের উরমিয়া শহর থেকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর একটি টহল দল তাকে সেনাবাহিনীর হেডকোয়ার্টারের ছবি তোলার সময় হাতেনাতে ধরে ফেলে।জুনের পর থেকে ইসরায়েলি গুপ্তচরদের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়ে গেছে। শুধুমাত্র গত সেপ্টেম্বর মাসেই ১০ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।ইরান তখন জানিয়েছিল, তারা এমন এক গুপ্তচরের দণ্ড কার্যকর করেছে। যে ইরানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ইসরায়েলি গুপ্তচর।গত অক্টোবরে ইরান গুপ্তচরগিরির বিরুদ্ধে কঠোর আইন করে। ওই আইনে বলা হয়, যদি কেউ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করে এবং অপরাধ প্রমাণিত হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়ে যাবে। এ কাজে জড়িতদের মৃত্যুদণ্ড ব্যতিত অন্য কোনো দণ্ড দেওয়া যাবে না। এছাড়া দণ্ডপ্রাপ্তের সম্পত্তি বাজেয়াপ্তের ধারাও রাখা হয় আইনে।সর্বশেষ মৃত্যুদণ্ড পাওয়া এ গুপ্তচর এনক্রিপটেড ম্যাসেজিং প্লাটফর্মের মাধ্যমে মোসাদ ও ইসরায়েলি সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। কাজ শেষ করার পর তাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ প্রদান করা হয়।সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ
পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ

দুর্নীতির মামলায় চার্জশিটভূক্ত আসামি শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ঢাকার গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন Read more

থানা হাজতে যুবকের মৃত্যু, ওসি-প্রধান শিক্ষকসহ ৮ জনের নামে এজাহার দায়ের
থানা হাজতে যুবকের মৃত্যু, ওসি-প্রধান শিক্ষকসহ ৮ জনের নামে এজাহার দায়ের

কক্সবাজারের চকরিয়ায় থানা হেফাজতে স্কুলের অফিস সহকারী দুর্জয় চৌধুরী নিহতের ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। দুর্জয় চৌধুরী নিহতের ঘটনার পাঁচদিন Read more

আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ : নোবিপ্রবিতে প্রেস সচিব
আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ : নোবিপ্রবিতে প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ। Read more

১৭ বছরের আন্দোলনই বিস্ফোরণে রূপ নিয়েছে: টুকু
১৭ বছরের আন্দোলনই বিস্ফোরণে রূপ নিয়েছে: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা অনৈতিক কাজে লিপ্ত থাকতো। প্রত্যেকে সামাজিকভাবে অপরাধী ছিলো। সমাজে Read more

বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ : সমাজকল্যাণ উপদেষ্টা

বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, Read more

দেশব্যাপী লোডশেডিং, থাকবে যতদিন
দেশব্যাপী লোডশেডিং, থাকবে যতদিন

যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিং শুরু হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন