বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৭ বছর পর শুধুমাত্র তারেক রহমান নয়, বরং গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে, তাকে স্বাগত জানাবে দেশের জনগণ।আজ শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর গোপীবাগে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।২৫ ডিসেম্বর যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে সব নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে আব্বাস বলেন, ‘ঢাকার বাইরে থেকে যেসব নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন, তারাও মেহমান।’তিনি বলেন, ‘যারা মব তৈরি করছে তারা বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এবং বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তবে ষড়যন্ত্রে বিএনপি হাত-পা গুটিয়ে বসে থাকবে না, জবাব দেবে বিএনপি।’তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে। কিন্তু বিএনপি বাংলাদেশে কোনো ধরনের হঠকারিতা করতে দেবে না। যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে নির্বাচনে জবাব দেবে বিএনপি। পুনপ্রতিষ্ঠিত করা হবে ভোটের অধিকার।’এদিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র  বিফল হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৩০ জুলাই) দুপুর ১টা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর নেটওয়ার্ক ধ্বংসের দাবি, আটক ৬
পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর নেটওয়ার্ক ধ্বংসের দাবি, আটক ৬

পাকিস্তানের করাচিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)–এর নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। শনিবার Read more

কড়া নিরাপত্তায় চলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
কড়া নিরাপত্তায় চলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই Read more

আমরা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছি: হামাস
আমরা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছি: হামাস

ফিলিস্তিনের গাজায় যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছেন বলে জানিয়েছেন উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বর্তমান শীর্ষ নেতা খলিল আল-হায়া। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) Read more

১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি।আজ রবিবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন