বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার বাসভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্য রাতে মাগুরা শহরের জেলা জজ আদালতের সামনে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটে।প্রতিবেশীরা জানায়, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বোতলে পেট্রোল ভরে ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে। তারা ভবনের মূল ফটক ও জানালার অংশে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার বিষয়ে তানভীর হাসান জোহা গণমাধ্যমকে বলেন, ‘এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এই নাশকতার পেছনে কারা জড়িত তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দোকানে বসে কম্পিউটারে জাল সনদপত্র তৈরী, অতপর…
দোকানে বসে কম্পিউটারে জাল সনদপত্র তৈরী, অতপর…

পাবনার বেড়া পৌর সদরে কম্পিউটারের দোকানে বসে মোটা অংকের টাকার বিনিময়ে জাল শিক্ষাসনদ ও জন্মনিবন্ধন তৈরির অভিযোগে দুই যুবককে জরিমানা Read more

স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরি কত?
স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরি কত?

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৬ হাজার ৮৩৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক Read more

ভূঞাপুরে ৫০ বছর পুরনো খাল পুনরুদ্ধার: নাগরিকদের মুখে হাসি
ভূঞাপুরে ৫০ বছর পুরনো খাল পুনরুদ্ধার: নাগরিকদের মুখে হাসি

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের হারিয়ে যাওয়া ৫০ বছর পুরনো একটি খাল অবশেষে পুনরুদ্ধার করা হয়েছে। পৌর প্রশাসকের দৃঢ় হস্তক্ষেপে এই Read more

পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়
পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড কিংবা দেশের দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তি-পারভেজ হোসেন ইমনের অনেক প্রাপ্তির দিনে শারজাহতে Read more

ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা: জাতিসংঘ
ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা: জাতিসংঘ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন