মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশী দুই ভাইয়ের পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে দা’র কোপে নিহত হয়েছেন জান্নাত হোসেন (২৫) নামে এক যুবক। শনিবার (২০ ডিসেম্বর) সকালে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।নিহত জান্নাত হোসেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। শনিবার সকাল প্রায় ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে ফের ঝগড়া শুরু হলে তা মীমাংসার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান প্রতিবেশী জান্নাত হোসেন।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঝগড়ার সময় দুই ভাইয়ের হাতেই ধারালো দা ছিল। একপর্যায়ে রিয়াদ তার ভাই তারেককে লক্ষ্য করে দা দিয়ে কোপ দিতে গেলে সেটি ভুলবশত জান্নাত হোসেনের শরীরে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকার হামদর্দ জেনারেল হাসপাতাল-এ নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি জানান, সকাল এগারোটার দিকে জান্নাত হোসেনকে হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।এদিকে নিহতের পরিবারের  দাবি, পরিকল্পিতভাবেই জান্নাত হোসেনকে ডেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা।ঘটনার বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। সোমবার (১৫ ডিসেম্বর) Read more

কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়
কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়

ভারতশাসিত কাশ্মীরের পহালগামে বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী-পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল। পর্যটক বাস থেকে Read more

ইতালিতে বাংলাদেশসহ ৩৭ দেশের নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ
ইতালিতে বাংলাদেশসহ ৩৭ দেশের নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ

ইতালিতে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা দিয়েছে দেশটির সরকার।৷  ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA)-এর বাইরের দেশগুলো থেকে Read more

558h download security guide for Bangladesh
558h download security guide for Bangladesh

558h Casino – Complete 558h Download Guide for Bangladeshi Players Why 558h Casino Stands Out in Bangladesh When Bangladeshi gamblers Read more

সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি

আফ্রিকার দেশ উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন প্রবীণ রাজনীতিক ইয়োওয়েরি মুসেভেনি। শনিবার উগান্ডার নির্বাচন কমিশনের প্রধান তাকে বিজয়ী হিসেবে Read more

বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি

বিদ্যুৎ বিল দীর্ঘদিন বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। বুধবার (২৩ এপ্রিল) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন