আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়ােড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দাসুন শানাকাকে। স্কোয়াডে অবশ্য আছেন সদ্যই অধিনায়কত্ব হারানো আসালাঙ্কা।টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে দলের নেতৃত্ব পেয়েছিলেন চারিথ আসালাঙ্কা। তবে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার প্রত্যাশা মেটাতে পারেননি তিনি।এবার বিশ্বকাপের দেড় মাস আগে টি-টোয়েন্টি অধিনায়ক পরিবর্তন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ৭ জানুয়ারি থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজের আগে স্কোয়াডের সদস্য সংখ্যা কমিয়ে আনবেন নির্বাচকরা।পাকিস্তান সিরিজ শেষে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে শ্রীলঙ্কা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার মাটিতে হবে সিরিজটি।টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা প্রাথমিক স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্থ, ট্রাভিন ম্যাথু, বিজয়াকান্ত বিশ্বকান্ত, দুশমন্থ চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, এসান মালিঙ্গা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, মিলান রত্নায়েকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবিতে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৪ শিক্ষার্থী
বেরোবিতে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৪ শিক্ষার্থী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে Read more

মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ
মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং Read more

ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ
ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনার পর ভারতের হুমকির প্রতিবাদে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে)-সহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) Read more

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালেন শ্বশুর বাড়ির লোকজন
হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালেন শ্বশুর বাড়ির লোকজন

ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেলেন শ্বশুর বাড়ির লোকজন। রোববার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। Read more

নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া র‍্যাব গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া র‍্যাব গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক ভুয়া র‍্যাবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে নগদ ১ লক্ষ ১২ হাজার ৪শত Read more

‘নির্বাচনকে বানচাল করার মতো কোনও শক্তি পৃথিবীতে নেই’
‘নির্বাচনকে বানচাল করার মতো কোনও শক্তি পৃথিবীতে নেই’

আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন