যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর চিকিৎসায় দামি ইনজেকশন মিলছে না। ফলে দামি ইনজেকশন কিনতে গিয়ে গরীব রোগীর স্বজনেরা হিমশিম খাচ্ছেন। অপরদিকে, ইনজেকশন কিনতে না পারা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা হচ্ছে না। ওয়ার্ডে দায়িত্বরত সেবিকাদের অনিয়মের কারণে সরবরাহ থাকা সত্ত্বেও বিনামূল্যের অনেক ইনজেকশন পাওয়া থেকে রোগীরা বঞ্চিত হচ্ছেন। নানা অজুহাতে কতিপয় ওয়ার্ড ইনচার্জ দামি ইনজেকশন গায়েব করছেন বলে অভিযোগ উঠেছে।জানা গেছে, যশোরসহ আশপাশের  কয়েকটি জেলা ও উপজেলার রোগীদের আশা ভরসার স্থল হলো যশোর ২৫০ শয্যা হাসপাতাল । সরকারি এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রতিদিন দ্বিগুনের বেশি রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে গড় চিকিৎসা সেবা নেন ৯ শ থেকে ১ হাজার রোগী। স্বনামধন্য এই হাসপাতাল হিসেবে পরিচিতি পাওয়ায় যশোরসহ নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা জেলার অধিকাংশ গরীব মানুষ চিকিৎসা নিতে এখানে আসেন। উদ্দেশ্য একটাই- অল্প খরচে উন্নত চিকিৎসাসেবা পাওয়া।গরীব মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকারিভাবে এই হাসপাতালে ৮৪ প্রকারের ওষুধ সরবরাহ কর হয়। এর মধ্যে ইডিসিএল ৪৪ প্রকার ও স্বাস্থ্য অধিদফতর ও স্থানীয় অর্থে টেন্ডারের মাধ্যমে অবশিষ্ট ৪০ প্রকার ওষুধ কর্তৃপক্ষ ক্রয় করে। কিন্তু বিনামূল্যের অনেক ইনজেকশন রোগীরা পাচ্ছেন না। ভর্তি রোগীদের চিকিৎসার জন্য অধিকাংশ ইনজেকশন বাইরে থেকে কেনার জন্য স্লিপ করে দেয়া হচ্ছে। ইনজেকশন মেরোপেনাম ১ গ্রাম, সেফুরক্সিম ৭৫০ এমজি, সেফট্রিঅ্যাকসন ১ গ্রাম ও ওমেপ্রাজল,  নক্সারিন’ রোগীর চিকিৎসার জন্য বাইরে থেকে কিনে আনছেন স্বজনরা। তবে প্রভাবশালী ব্যক্তির কোন রোগী ভর্তি হলে রয়েছে ভিন্নতা। চিকিৎসার জন্য প্রায় ওষুধ দেয়া হয় হাসপাতাল থেকে। অথচ গরীব রোগীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।দিনমজুর আবু হানিফ জানান, তার রোগী মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসক প্রতিদিন দুটি করে মেরোপেনাম ইনজেকশন লিখেন। যার প্রতিটির মূল্য সাড়ে ১৩শ’ টাকা। দামি ইনজেকশন কিনতে গিয়ে তার হিমশিম খেতে হয়।পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর স্বজন আতিয়ার রহমান, মিয়ারাজ হোসেনসহ অনেকেই জানান, রোগীর ভর্তির পর বিনামূল্যের ইনজেকশন দেওয়া হয়নি। সেবিকা স্লিপ দেওয়ার পর সেফুরক্সিম ৭৫০ এমজি ও সেফট্রিঅ্যাকসন ১ গ্রাম ও ওমেপ্রাজল ইনজেকশন বাইরে থেকে কিনে আনেন।আরেক রোগীর স্বজন পারভীন আক্তার জানান, তার রোগীর জন্য প্রতিদিন দুইটা করে সেফট্রিঅ্যাকসোন এবং ওমেপ্রাজল ইনজেকশন কিনতে হচ্ছে। বিনামূল্যে ইনজেকশন দেয়া হচ্ছে না।মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর স্বজন আনিকা ইসলাম জানান, তার মায়ের জন্য অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। দামি ইনজেকশন দুরের কথা গ্যাসের ইনজেকশন পর্যন্ত দেওয়া হয়নি।রোগীর স্বজনদের ভাষ্যমতে, ওয়ার্ডে দায়িত্বরত সেবিকারা স্লিপ দেয়ার সময় বলে থাকেন বিনামূল্যের সেফুরক্সিম ৭৫০ এমজি ও সেফট্রিঅ্যাকসন ১ গ্রাম ও গ্যাসের ইনজেকশন শেষ। সব রোগীদের দেওয়া সম্ভব হয় না। কারণ রোগীর তুলনায় সরবরাহ কম। এমন কথা বলে তারা দায় এড়িয়ে যান। ফলে অধিকাংশ রোগীর জন্য বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রোগীর স্বজন ওয়াহিদুজ্জামান মিলন জানান, তার রোগীর চিকিৎসায় বিনামূল্যে নাভির ইনজেকশন ওয়ার্ড থেকে দেয়া হয়নি।  ইনজেকশন বাইরে থেকে কিনে আনতে হয়। এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, ওষুধের তেমন সংকট নেই। তবে সরবরাহ না থাকলে সেটা ভিন্ন ব্যাপার। রোগীদের বিনামূল্যের ওষুধ দেওয়ার নির্দেশনা রয়েছে। কেনো রোগীরা পাচ্ছেন না খোঁজ নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ভয়াবহ আগুনে ছাই ৬টি বসতঘর, ক্ষতি ১৫ লাখ
ফুলবাড়ীতে ভয়াবহ আগুনে ছাই ৬টি বসতঘর, ক্ষতি ১৫ লাখ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ৬টি বসত ঘর, আসবাবপত্র, ধানচাল ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ জুলাই) Read more

ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির
ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির

ইরানের শেষ শাহের (সম্রাট) নির্বাসিত পুত্র রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পকে ইরানে চলমান বিক্ষোভকারীদের Read more

এজবাস্টনে ইতিহাস গড়লো ভারত
এজবাস্টনে ইতিহাস গড়লো ভারত

দীর্ঘ  ৫৮ বছর পর অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে জয় পেয়েছে ভারত। এই ভেন্যুতে ভারত ১৯৬৭ সাল হতে টেস্ট খেললেও প্রথম Read more

ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী
ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী

পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন Read more

সাতক্ষীরা জর্জ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি শেখ মোজাহার কান্টু গ্রেপ্তার
সাতক্ষীরা জর্জ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি শেখ মোজাহার কান্টু গ্রেপ্তার

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জর্জ Read more

গোপালগঞ্জে কারফিউ জারি
গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংস হামলার ঘটনার পর আজ রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন