ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর শহর ও উপজেলার বগার বাজার চৌরাস্তা,কালির বাজার, সানকিভাঙ্গা বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নামসর্বস্ব অসংখ্য দন্ত চিকিৎসালয়। কোনো প্রকার স্বীকৃত ডিগ্রি বা বৈধ লাইসেন্স ছাড়াই এসব চেম্বারে চিকিৎসার নামে চলছে অবাধ প্রতারণা। ফলে সাধারণ রোগীরা একদিকে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে অপচিকিৎসার শিকার হয়ে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।সরেজমিনে দেখা গেছে, ত্রিশাল বাজারের মহিলা ডিগ্রি কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এসব তথাকথিত ডেন্টাল ক্লিনিক। আকর্ষণীয় সাইনবোর্ড ও বাহারি বিজ্ঞাপনের আড়ালে এখানে চিকিৎসা দিচ্ছে নামধারী কিছু ‘ডেন্টিস্ট’, যাদের অধিকাংশেরই নেই কোনো বিডিএস ডিগ্রি। মূলত অভিজ্ঞ কোনো চিকিৎসকের অধীনে টেকনিশিয়ান বা সহকারীর কাজ শিখে সেই অভিজ্ঞতার দোহাই দিয়ে নিজেরাই চেম্বার খুলে বসেছেন তারা।দাঁতের সাধারণ সমস্যা নিয়ে আসা রোগীরা এসব অপেশাদারদের হাতে পড়ে দীর্ঘমেয়াদী জটিলতায় ভুগছেন। ভুক্তভোগী এক রোগী আরমান মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, “দাঁত তুলতে গিয়ে আমি দীর্ঘমেয়াদী ইনফেকশনের শিকার হয়েছি। এখানে কোনো জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেই। তারা বড় বড় কথা বলে শুধু টাকা হাতিয়ে নিচ্ছে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না।”বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, অনিবন্ধিত এসব ক্লিনিকে ব্যবহৃত যন্ত্রপাতি সঠিকভাবে জীবাণুমুক্ত না করায় হেপাটাইটিস-বি, সি এবং এইচআইভির মতো মরণব্যাধি রোগ ছড়ানোর তীব্র ঝুঁকি থাকে।স্থানীয় সচেতন মহলের দাবি, স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকি না থাকায় এসব অবৈধ ক্লিনিক মালিকরা বেপরোয়া হয়ে উঠেছেন। তারা অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এসব ভুয়া চিকিৎসালয় বন্ধের জোর দাবি জানিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. জিয়াউল বারী জানান, “বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কারো দাঁতের চিকিৎসা বা অস্ত্রোপচার করার কোনো আইনি অধিকার নেই। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই এসব অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ
মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ

মেক্সিকোর সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার শরীরেই গুলির চিহ্ন রয়েছে।মঙ্গলবার (০১ Read more

পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ

পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উভয়পক্ষ শনিবার Read more

সৌন্দর্য বর্ধনে বদলে যাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের রূপ
সৌন্দর্য বর্ধনে বদলে যাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের রূপ

বনজঙ্গল, মশার উপদ্রব, আগাছা, পরিস্কার পরিচ্ছন্নতার অভাব—এগুলো যেন নিত্য দিনের অভিযোগ ছিল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা Read more

সুন্দরবনে পর্যটক নিখোঁজ
সুন্দরবনে পর্যটক নিখোঁজ

পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে একজন পর্যটক।শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে Read more

সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক
সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক

সায়েন্সল্যাব মোড় ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

গাজায় যুদ্ধ বন্ধে অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে বিক্ষোভ
গাজায় যুদ্ধ বন্ধে অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।দেশটির ব্রিসবেন শহরের কেন্দ্রস্থল থেকে হাজার হাজার মানুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন