ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার (২০ ডিসেম্বর) দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।এর আগে, গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।ওইদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে (ওসমান হাদি) মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি।তার এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।’গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-৫৮৫) সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।আজ শনিবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের ইচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে সমাহিত করা হবে।ইনকিলাব মঞ্চের নেতা নাইম ইবনে জহির কালের কণ্ঠকে বলেন, ‘শনিবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তার লাশ দাফন করা হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবনের নতুন ইনিংসে তানজিদ তামিম
জীবনের নতুন ইনিংসে তানজিদ তামিম

ক্রিকেট মাঠে বাংলাদেশকে একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দেয়া তানজিদ হাসান তামিম এবার জীবনেও শুরু করলেন এক নতুন ইনিংস।বিবাহবন্ধনে Read more

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে জীবেশ বাড়ৈ নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।বুধবার (০৯ জুলাই) সকালে Read more

বেনাপোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত ২
বেনাপোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত ২

যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল পৌরবাস টার্মিনালের সামনে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চয়ন হোসেন (২০) নামে একজন নিহত হয়েছেন এবং শাহীন হোসেন (২২) নামে Read more

সাম্প্রতিক দুটি ঘটনা পরিবহন ব্যবস্থার অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন
সাম্প্রতিক দুটি ঘটনা পরিবহন ব্যবস্থার অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন

রাজধানীর সদরঘাটে লঞ্চের সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার Read more

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৫০ জেলে আটক
বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৫০ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার Read more

নবীনগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ
নবীনগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দড়াভাঙ্গা এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালুবোঝাই বুলড্রেজারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন