ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে উল্লাস প্রকাশের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাঁশখালী পৌরসভার সৈয়দ বাহারুল্লাহপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আবদুল জব্বার বাঁশখালী উপজেলা যুবলীগের সদস্য এবং পৌরসভা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাঁশখালী পৌরসভার সৈয়দ বাহারুল্লাহপাড়ার মৃত গণী মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আবদুল জব্বার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি স্ট্যাটাস দেন। তার এই মন্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাঁশখালীর রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় ছাত্র-জনতা তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসছিল।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুল জব্বার কেবল এই ফেসবুক পোস্টের কারণেই বিতর্কের মুখে পড়েননি; তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলারও এজাহারভুক্ত আসামি।পুলিশ জানিয়েছে, আবদুল জব্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’
হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’

বাংলাদেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ নামের ম্যারাথন প্রতিযোগিতা। এদিন Read more

গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে Read more

শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক
শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক

যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার Read more

‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’
‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল Read more

ফিলিস্তিনকে সুখবর দিল রোনালদোর পর্তুগাল
ফিলিস্তিনকে সুখবর দিল রোনালদোর পর্তুগাল

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পলিকল্পনা করছে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।নীতিগত সিদ্ধান্ত হলে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দেশটির Read more

মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ
মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি আলোচনায় এসেছেন এক নারী উদ্যোক্তার অভিযোগে। অভিযোগে বলা হয়েছে, তিশা নাকি প্রতিশ্রুতি অনুযায়ী একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন