ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এনসিপি চট্টগ্রাম মহানগর পাঁচ দফা দাবিতে মশাল মিছিল ঘোষণা করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। শনিবার (২০ ডিসেম্বর) মাগরিবের পর নগরের ২নং ষোলশহর বিপ্লব উদ্যান থেকে মশাল মিছিলটি শুরু হবে।প্রেস বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, ভারতীয় আগ্রাসনবিরোধী অগ্রনায়ক ও জুলাইয়ের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মশাল মিছিল আয়োজন।এনসিপির ৫ দফা দাবিসমূহ হলো : স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ, আওয়ামী ফান্ডদাতা সব কম্পানির ওপর স্থগিতাদেশ আরোপ, হাদির আসামিদের ইন্টারপোলের মাধ্যমে দেশে প্রেরণ ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি, নির্বাচনের আগে খুনি হাসিনার ফাঁসির রায়ের বাস্তবায়ন ও  পুলিশে আওয়ামী সময়ে নিয়োগ পাওয়া এসপি, ডিজি, আইজিসহ ঊর্ধ্বতনদের বহিষ্কার। মশাল মিছিলে জাতীয় নাগরিক পার্টি, যুবশক্তি, শ্রমিক শক্তি ও ছাত্রশক্তির সব নেতাকর্মীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমাবর্তনে নেই তারা, তবুও গাউন-টুপিতে আছেন দেয়ালে
সমাবর্তনে নেই তারা, তবুও গাউন-টুপিতে আছেন দেয়ালে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে এখন উৎসবের আমেজ। দেশের সবচেয়ে বড় সমাবর্তনে গাউন-টুপি পরে খুশির ঝলকানিতে ভাসছে শিক্ষার্থীরা। কেউ বাবার হাত Read more

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় একদিনের Read more

মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

মোংলায় খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শাহজালাল পাড়া (মনপুরা) ব্রিজ Read more

চুয়াডাঙ্গায় নির্বিচারে অতিথি পাখি শিকার, বিলুপ্তির শঙ্কা
চুয়াডাঙ্গায় নির্বিচারে অতিথি পাখি শিকার, বিলুপ্তির শঙ্কা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া-শ্রীরামপুর সড়কের পূর্ব পাশে বিস্তৃত চেচোগাড়ি বিল একসময় ছিলো অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল। হাসাদাহ, সুটিয়া ও শ্রীরামপুর Read more

জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে: রিজভী
জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে: রিজভী

চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।শনিবার (১৬ আগস্ট) Read more

দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন