নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে তিন দিনের নানা নাটকীয়তা ও উত্তেজনার পর অবশেষে নির্বাচনে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শত শত মানুষ তার কারখানা ঘেরাও করে নির্বাচন করার দাবি জানালে তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন।এর আগে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন শহরের খানপুর এলাকা থেকে মিছিল নিয়ে তল্লা এলাকার কারখানা ঘেরাও করেন। সেই সঙ্গে কারখানা ঘেরাওয়ের কিছুক্ষণের মধ্যেই মাসুদুজ্জামান জনসাধারণের মাঝে এসে নির্বাচন করার ঘোষণা দেন।মাসুদুজ্জামান বলেন, তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করবো। আমি জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি আমি নির্বাচন করবো। এখন থেকে আপনারাই আমার পরিবার। আপনারাই আমাকে দেখে রাখবেন। আপনারাই আমার নিরাপত্তা। নিরাপত্তার কোনো শঙ্কা আজ থেকে রইলো না।তিনি আরও বলেন, আমি নির্বাচন করবো না বলে ঘোষণা দিয়েছিলাম। এই ঘোষণায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আঘাতপ্রাপ্ত হন। তাদের সবার কাছে আমি নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। আমার আগে আমরা ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ। আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আপনাদের কাছেও আমি ক্ষমাপ্রার্থী।এর আগে গত ১৬ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।তার এই ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও জনসাধারণ মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেই সঙ্গে টানা দুইদিন ধরেই এই বিক্ষোভ চলতে থাকে। যার ধারাবাহিকতায় সবশেষ মাসুদুজ্জামান তার সিদ্ধান্ত প্রত্যাহার করেন।গত ৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থীর নাম রয়েছে। এই তালিকায় থাকায় নারায়ণগঞ্জের চারটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদের নামও ঘোষণা করা হয়েছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীতে ৪৫ কেজি গাজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল। এ সময় মাদক Read more

বাকৃবিতে র‍্যাগিংকাণ্ড: ১৫ জনের সনদ বাতিল, ৩ জন আজীবন বহিষ্কার
বাকৃবিতে র‍্যাগিংকাণ্ড: ১৫ জনের সনদ বাতিল, ৩ জন আজীবন বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে চার শিক্ষার্থীকে ছাত্রদল ও শিবির ট্যাগ দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ২১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক Read more

পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। Read more

বরিশালে টানা ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
বরিশালে টানা ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত চারদিন ধরে অনশন করছেন প্রেমিকা এক সন্তানের জননী তানজিলা বেগম। খবর পেয়ে থানা পুলিশ একাধিকবার Read more

এনসিপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
এনসিপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ এনসিপি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন