বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী আজকে প্রায় এক মাস চিকিৎসাধীন আছেন। আলহামদুলিল্লাহ, গত ১ মাসের মধ্যে এখন ওনার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল আছে। আজকেও ওনার ছোট একটি অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পূর্ণ হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।করোনারি কেয়ার ইউনিটের আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে এখন খালেদা জিয়া চিকিৎসাধীন উল্লেখ করে ডা. জাহিদ বলেন, অর্থাৎ তিনি সিসিইউতে থাকলেও সেখানে আইসিইউর সব সুবিধা আছে। আপনারা এটাকে আইসিইউতে আছে বলতে পারেন।ডা. জাহিদ জানান, ম্যাডাম আজকের অপারেশন গ্রহণ করতে পেরেছেন সফলভাবে। আলহামদুলিল্লাহ ওনার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দল এবং পরিবারের পক্ষে থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন, বলেও উল্লেখ করেন ডা. জাহিদ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিডিএফ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিডিএফ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত বৎসরের কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৫-২০২৬ সালের কর্ম Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত
উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৯টায় Read more

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে

লালমনিরহাটের পাঁচ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৮ মে) ভোরের দিকে Read more

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড
টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় তিউনিশিয়ায় এক বন্দিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন নতুন করে দণ্ড পাওয়ায় তার কারাগারে Read more

ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!
ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!

এবার এসএসসি পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন