ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজারো ছাত্র-জনতা অবস্থান নেয়।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি মো. আবু সাদিক ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর।তিনি জানান, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এ সময় ডাকসু ভিপি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিভিন্ন দল ও মতের হাজারো মানুষ সমবেত হন। কেউ মিছিল নিয়ে, কেউ আবার স্বতঃস্ফূর্তভাবে শাহবাগে অবস্থান নেন। তাদের হাতে বিভিন্ন পতাকা দেখা যায় এবং মুখে থাকে প্রতিবাদী স্লোগান। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’-এমন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। প্রথমে ঢাকা এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালীর বিরুদ্ধে
কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালীর বিরুদ্ধে

মহারাষ্ট্রের পুণেতে জমি সংক্রান্ত এক বিতর্ক ঘিরে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে এক গরিব কৃষকের Read more

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৪ Read more

মিরপুরে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার
মিরপুরে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশনের পাশে একটি গার্মেন্টস এক্সেসরিজের অফিস থেকে ইমরান হোসেন আফজাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে Read more

বিগ ব্যাশের সূচি ঘোষণা, রিশাদদের ম্যাচ কবে?
বিগ ব্যাশের সূচি ঘোষণা, রিশাদদের ম্যাচ কবে?

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল হোবার্ট হারিকেন্সে গত বছর ডাক পেয়েছিলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। Read more

গলাচিপায় ব্যস্ততম সড়কের বেহাল দশা
গলাচিপায় ব্যস্ততম সড়কের বেহাল দশা

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের পাউবোর বেড়িবাঁধ থেকে ডাকুয়া ইউনিয়নের পশ্চিমপাড় ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় Read more

কক্সবাজারে শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মা নিহত
কক্সবাজারে শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মা নিহত

কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক লীগ নেতার হামলায় এক নারী নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে রামু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন