ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর ৭টার দিকে বিভিন্ন পেশার মানুষকে শাহবাগে অবস্থান করতে দেখা যায়। ভোরে লোকজনের সংখ্যা তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।এর আগে বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর ও রাজু ভাস্কর্যের সামনে কয়েকশ শিক্ষার্থী জড়ো হন। ডাকসুর নেতৃত্বে একটি বড় মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে এসে চলমান আন্দোলনে যুক্ত হয়।আন্দোলনে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমসহ জাতীয় ছাত্রশক্তির নেতারা বিক্ষোভে অংশ নেন।বিক্ষোভের এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ একটি দল দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয় এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলে অংশগ্রহণের সুযোগ পাবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি
বিপিএলে অংশগ্রহণের সুযোগ পাবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশটি আসর শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে টুর্নামেন্টটির ১১তম আসর। গতকাল বোর্ড Read more

সারা দেশে আজ এনসিপির বিক্ষোভ কর্মসূচি
সারা দেশে আজ এনসিপির বিক্ষোভ কর্মসূচি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাদের ওপর হামলার ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৭ জুলাই) Read more

জিহ্বায় ঘা হলে করণীয়
জিহ্বায় ঘা হলে করণীয়

Source: রাইজিং বিডি

সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরে ভাসমান লাশ উদ্ধার
সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরে ভাসমান লাশ উদ্ধার

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৯নং ওয়ার্ড বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুর থেকে মো. কাইয়ুম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি Read more

ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা
ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নাম ব্যবহার করে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিষয়টি নজরে এসেছে অভিনেতার।এমন স্পর্শকাতর Read more

২৭ মার্চ: নামাজের সময়সূচি
২৭ মার্চ: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ইংরেজি, ১৩ চৈত্র ১৪৩২ বাংলা, ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন