যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে একটি বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ক্রীড়া তারকা গ্রেগ বিফেলসহ ৭ জন নিহত হয়েছেন।আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের বরাতে জানা যায়, বিমানটি ছিল একটি সেসনা ৫৫০ বিজনেস জেট উড়োজাহাজ। উড়োজাহাজটি গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল। অর্থাৎ বিফেল ছিলেন এটির মালিক। বৃহস্পতিবার সকালে দিকে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রধান শহর নর্থ ক্যারোলাইনার বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হয়েছিলেন বিফেল ও তার পরিবারের সদস্যরা।কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই খারাপ আবাহওয়ার জেরে স্থানীয় সময় বেলা ১০টা ১৫ মিনিটে স্টেটসভিলের বিমান বন্দরের রানওয়েতে আছড়ে পড়ে উড়োজাহাজটি। নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আছড়ে পড়ার বিমানটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং সেটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বিমানটিতে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি।পরে পুড়ে যাওয়া বিমানটিতে থেকে গ্রেগ বিফলে সহ ৭ জনের দগ্ধ দেহাবশেষ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল ছিলেন যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির মোটরগাড়ি রেসার। ২০ বছরের ক্যারিয়ারে জাতীয় ও রাজ্যপর্যায়ে বিভিন্ন গাড়ি রেসিং টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং মোট ১৯ বার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০২২ সালে অবসর নেন তিনি।যুক্তরাষ্ট্রের জাতীয় গাড়ি রেসিং আয়োজোক সংস্থা ন্যাশনাল অ্যাসোসিশন ফর স্টক কার অটো রেসিং (নাসকার) প্রণীত দেশটিরি সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায়ও নাম আছে বিফেলের।গতকাল রানওয়েতে বিফেলের বিমান আছড়ে পড়ার পর স্টেটসভিল বিমানবন্দর ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। মার্কিন সড়ক নিরাপত্তা বিষয়ক নিয়ন্ত্রণক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইতোমধ্যে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।সূত্র : রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেওয়া কথা রাখেননি শেখ হাসিনা’
‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেওয়া কথা রাখেননি শেখ হাসিনা’

বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা Read more

খালেদা জিয়াকে স্বাগত জানাতে ট্রেনে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা
খালেদা জিয়াকে স্বাগত জানাতে ট্রেনে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর Read more

শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান
শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মজিবর রহমান। সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের পর Read more

এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ
এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষকতা করার পথ চিরতরে বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। পদক্ষেপের অংশ হিসেবে দেশের এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন Read more

সৌন্দর্য বর্ধনে বদলে যাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের রূপ
সৌন্দর্য বর্ধনে বদলে যাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের রূপ

বনজঙ্গল, মশার উপদ্রব, আগাছা, পরিস্কার পরিচ্ছন্নতার অভাব—এগুলো যেন নিত্য দিনের অভিযোগ ছিল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন