বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু। এদের মধ্যে ৫ জন নারী, ৩ জন শিশু ও ১৬ জন পুরুষ রয়েছেন।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ফেরত আসরা হলেন- সোনিয়া বেগম, পারভীন খাতুন, লাবনী আক্তার সুমাইয়া, ফাহিমা খাতুন, জুবাইদা খাতুন, বকুল বেগম, জবেদা বেগম, কুলসুম আক্তার, রিয়াজ তালুকদার, জুবাইয়ের আসলাম, পারভেজ, ইউসুফ খান, ইয়ামিন, সুজন সর্দার, ইলিয়াছ খান, আব্দুল সালাম হাওলাদার, মুকুল, ইব্রাহিম হাওলাদার, ফজলু হাওলাদার, মারুফ হাওলাদার , মিজানুর রহমান হাওলাদার, কাইয়ুম মিয়া, জাফর আহমেদ ও ইয়াসিন তালুকদার। এরা নড়াইল, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা ও রংপুর জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এদের মধ্যে অধিকাংশই স্বামী-স্ত্রী ও সন্তানসহ রয়েছেন।ফেরত আসা সোনিয়া বেগম জানান, তারা দালালদের মাধ্যমে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমান প্রায় তিন বছর আগে। এরপর সে দেশের পুলিশের কাছে আটক হয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সেখানে এক বছর জেল খাটার পর সেদেশের বেসরকারী এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে বৃহস্পতিবার ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসেন তারা। তারা ভারতের তামিলনাড়ু প্রদেশের সালেম জেলার আত্তুর এলাকার একটি শেল্টার হোমের হেফাজতে ছিলেন।বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ফেরত আসা বাংলাদেশি নারী-পুরুষরা ভালো কাজের আশায় তারা বিভিন্ন সীমান্তে দিয়ে ভারত গিয়ে আটক হন। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে এদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।’ বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘থানার আনুষ্ঠানিক কাজ শেষে এদেরকে বেসরকারী এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এর নিকট হস্তান্তর করা হয়।’বেসরকারী সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এর এরিয়া কোয়ার্ডিনেটর শফিকুর রহমান বলেন, ‘ফেরত আসাদের আমরা যশোর নিয়ে নিজ শেল্টার হোমে রাখব । এরপর সেখান থেকে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা
শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমানে ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মিঠুন হাসান (২০) নামের এক যুবক। বুধবার (১৪ Read more

বাইক না পেয়ে নিজ ঘর পুড়িয়ে দিলো ছেলে!
বাইক না পেয়ে নিজ ঘর পুড়িয়ে দিলো ছেলে!

নরসিংদীর মনোহরদীতে নতুন মোটরসাইকেল কিনার আবদার পুরন না হওয়ায় বাবার সাথে ঝগড়া করে নিজ গৃহে আগুন দিয়েছে ছেলে। রবিবার (২০ এপ্রিল) Read more

কুড়িগ্রামে নারীর গলাকাটা লাশ উদ্ধার
কুড়িগ্রামে নারীর গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহিদা বেগম (২৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার Read more

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। আমি দায়িত্বে Read more

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। Read more

সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা
সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা

গাজীপুর মহানগরীর পূবাইলে  হাবিবুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন